রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন জামায়াতের


৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করেছেন রাজশাহী-২ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
গত রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর বাটার মোড়ে দুপুর সাড়ে ১২টায় বর্ণাঢ্য আয়োজনে প্রচার গাড়ির উদ্বোধন করা হয়, যা রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে জামায়াতে ইসলামী। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করবে এই প্রচার গাড়ি। ডা. জাহাঙ্গীর বলেন, ‘হ্যাঁ’ ভোট হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত করার সংগ্রাম। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘসময় ধরে একক ক্ষমতার কারণে দেশে হত্যা, গুম ও নির্যাতন চলেছে নির্বিঘ্নে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তুলতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার ভারসাম্যের ওপর জোর দিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে সাংবিধানিক ভারসাম্য থাকবে। বর্তমানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত; বিচার বিভাগ ও রাষ্ট্রপতির সম্মান ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।

বাংলা সাহিত্যে রোজা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আল মাহমুদের গল্পে প্রেম ও প্রকৃতি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫

প্রেরণার বাতিঘর : আল মাহমুদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪

বাবারা এমনই হয়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩