ঢাকাস্থ গোপালপুর ভুয়াপুর উন্নয়ন ফোরামের

লক্ষ্য বাস্তবায়নে সবাই মিলে এক সাথে কাজ করতে হবে : জননেতা হুমায়ুন কবীর


১২ ডিসেম্বর ২০২৫ ২২:৫৭

সদস্য সচিব এডভোকেট শাফিউল আলম ( সান)  ও  আহবায়ক  এস এম শামসুল বারী 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও টাংগাইল জেলা সেক্রেটারি জননেতা হুমায়ুন কবীর বলেছেন, তৃণমূল থেকে উন্নয়ন শুরু করলেই সত্যিকার অর্থে দেশ উন্নত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাই মিলে এক সাথে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালপুর উপজেলা আমীর  অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের একটি মিলায়তনে অনুষ্ঠিত ঢাকাস্থ গোপালপুর ভুয়াপুরবাসীর মিলনমেলায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। সভায় বিশেষঅতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, এস এম শামসুল বারীকে আহবায়ক ও এডভোকেট শাফিউল আলম ( সান)।
ঢাকাস্থ গোপালপুর ভুয়াপুর উন্নয়ন ফোরাম 
এস এম শামসুল বারীকে আহবায়ক ও এডভোকেট শাফিউল আলম ( সান)-কে সদস্য সচিব করে ১২ ডিসেম্বর ঢাকাস্থ গোপালপুর ভুয়াপুর উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে ঢাকাস্থ গোপালপুর -ভূয়াপুরবাসীর মিলনমেলায় সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাতের প্রস্তাব উপস্থিত সবার সমর্থনের মাধ্যমে ঢাকাস্থ গোপালপুর ভুয়াপুর উন্নয়ন ফোরাম যাত্রা শুরু হলো। যুগ্মআহবায়ক ও করা হয়েছে শরিফুল ইসলাম তুহিন ও লুৎফর রহমান লেবুকে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।