মুন্সীগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রতিনিধি সম্মেলন
২৮ নভেম্বর ২০২৫ ১০:২২
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে মিরকাদিম সানাই কমিনিউটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, বিশিষ্ট নিউরো সার্জন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সুজন শরিফ প্রমুখ।
নাইক্ষ্যংছড়িতে দাঁড়িপাল্লার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণসংযোগ
মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস মিলনায়তনের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন বান্দরবানের জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ।
নরসিংদী-২ আসনে জামায়াতের মতবিনিময় ও সভা
মোবারক হোসেন, পলাশ (নরসিংদী) : নরসিংদী-২ (পলাশ) আসনে ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ওয়ার্ড জামায়াতের আয়োজনে বালুচরপাড়া মোড়ে সভাটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন।
নদীভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই- আবদুল জব্বার
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটকে একটি মেগা প্রজেক্টের আওতায় এনে নদীভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নসহ নানামুখী কাজের মাধ্যমে এ অবহেলিত জনপদের চিত্র পরিবর্তন করে দিতে চাই। গত শুক্রবার (২১ নভেম্বর) হোসিয়ারী কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জে বসবাসরত মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আমরা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই-অধ্যাপক এবিএম ফজলুল করীম
মুন্সীগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেছেন, বাংলাদেশর ছাত্র-জনতা এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছেÑ এটি জনআকাক্সক্ষার একটি স্পষ্ট প্রতিফলন। আমরা মনে করি, ন্যায়, সত্য ও সমতার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাই বর্তমান সময়ের সবচেয়ে উপযুক্ত নেতৃত্বের প্রতিচ্ছবি। গত শুক্রবার (২১ নভেম্বর) টংঙ্গিবাড়ি থানার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রত্যেক ভোটারের দুয়ারে দুয়ারে রুকনদের বার বার যেতে হবে- মৌলভীবাজারে ফখরুল ইসলাম
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী শক্তির পক্ষে যেভাবে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের প্রার্থী ও প্রতীক নিয়ে প্রত্যেক ভোটারের দুয়ারে দুয়ারে ব্যাপকভাবে যেতে হবে। এক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গত শনিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুর্গাপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে তেবিলা উচ্চবিদ্যালয় মাঠে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করে ইউনিয়ন জামায়াত। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
পাথরঘাটায় অসহায় পরিবারের মাঝে জামায়াতের ঢেউটিন উপহার
পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অসহায় ও দ স্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নাচনাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি অসহায় পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন প্রধান অতিথি বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান।
কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ
মো. স্বপন হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। গত শনিবার (২২ নভেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে গণসংযোগকালে মাওলানা শফিকুল ইসলাম মোড়ল কৃষকদের খোঁজখবর নেন ও তাদের ধান মাড়াই করে দেন।
মিরতলায় জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টি ও বিএনপির ৬ নেতা-কর্মী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি ও জাতীয় পার্টির ছয় নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গত ২২ নভেম্বর শনিবার বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের মিরতলা গ্রামে উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
রাজনগরে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের গণসংযোগ
সিলেট সংবাদদাতা : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মনসুরনগর ইউনিয়নের চৌধুরীবাজার এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। গত শনিবার (২২ নভেম্বর) রাতে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন চান।
সাতক্ষীরা-১ আসনে জামায়াতের গণসংযোগ
নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের নেতৃত্বে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। গত রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে জামায়াতের নেতাকর্মীরা তালা আলিয়া মাদরাসা, শহীদ কামাল মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-অধ্যক্ষ আবিদুর রহমান
বগুড়া সংবাদদাতা : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে বগুড়া পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের মুগলিশপুর ও ফুলবাড়ী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আল-আমিন, ১৮ নম্বর ওয়ার্ড আমীর ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আরিফুর রহমান শুভ, ২ নম্বর ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা রেজাউল করিম রেজা প্রমুখ। মগলিশপুর পূজামণ্ডপ এলাকায় পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, দেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি। দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে সুখী-সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে চাই।
শরণখোলায় জামায়াতের শ্রমিক ও যুব সমাবেশ
মো. কবির হোসেন কিবরিয়া, শরণখোলা : বাগেরহাটের শরণখোলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শ্রমিক ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রায়েন্দা রাজৈর ফাজিল মাদরাসা মিলনায়তনে শ্রমিক ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ছরোয়ার হোসাইন বাদলের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগীয় সম্পাদক গাজী ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন (বাগেরহাট-৪) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির।