কুরআনে মানবজীবনের সকল সমস্যা সমাধানের দিকনির্দেশনা রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৬
আবদুল বাছেত মিলন, সিলেট : তা’লীমুল কুরআন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআন মানবজীবনের সকল সমস্যার সমাধানের দিকনির্দেশনা দেয়। তিনি গত শুক্রবার (১৪ নভেম্বর) তা’লীমুল কুরআন সিলেট মহানগর মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স-২৫ মহানগর দায়িত্বশীল মুহতারাম মাওলানা আব্দুল মুকিতের সভাপত্বিতে কেন্দ্রীয় প্যানেল উস্তায ও সিলেট মহানগর সেক্রেটারি আবদুল বাছেত মিলনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি আরো বলেন, রাসূল (সা.) বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে ও অন্যকে শেখায়’ (সহীহ বুখারী)। কুরআনের প্রতিটি হরফ পাঠের বিনিময়ে ১০ গুণ সাওয়াব পাওয়া যায়।
কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী জ্ঞান ও প্রজ্ঞার উৎস এটি বিবেকের খোরাক, প্রজ্ঞার আলোকমালা এবং জ্ঞানের প্রস্রবণ। কুরআন শুধু ধর্মীয় জ্ঞানই নয়, বরং তাতে জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস ও ইশারাও রয়েছে। কুরআন মানুষের অন্তরের ব্যাধির আরোগ্য এবং মানসিক শান্তির অন্যতম মাধ্যম। সংক্ষেপে, কুরআন হলো মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি। এর শিক্ষা গ্রহণ করা, তিলাওয়াত করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি ছিলেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান উস্তায মাওলানা আবদুর রহিম। সিলেট মহানগরীর উপদেষ্টা ও সাবেক দায়িত্বশীল হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ ড. আবুল হোসেন মুহাম্মদ সোলাইমান, মাওলানা আব্দুল কুদ্দুছ, হাফিজ মাওলানা নূর আহমদ, মাওলানা মারুফ আলম, আবদুর রহমান প্রমুখ। পাঁচ দিনব্যাপী সিলেট মহানগর তা’লীমুল কুরআনের অনুশীলন ক্লাস ও মানোন্নয়ন ক্লাসে কেন্দ্রীয় প্যানেল উস্তায আবদুল বাছেত মিলনের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামগুলোয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তা’লীমুল কুরআনের কেন্দ্রীয় প্রধান উস্তায মুহতারাম মাওলানা আবদুর রহিম।