মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

হে অকুতোভয় সৈনিকেরা


২১ নভেম্বর ২০২৫ ১১:০৬

হে অকুতোভয় সৈনিকেরা
তোমাদের রক্ত, ঘাম, মেধা
আজ আমাদের নতুনভাবে
বেঁচে থাকার অনুপ্রেরণা।
মাটি ও মানুষকে ভালোবেসে
তোমাদের কৃতকর্ম শতাব্দীর পর শতাব্দী
চির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সবার স্মরণে
পৃথিবীর সমগ্র কৃতজ্ঞতা তোমাদেরই ধূলি মাখা চরণে।
বুক চিতিয়ে অবলীলায় শাহাদাতের নজরানা
হে আবু সাঈদ!
আমরা আজ মুক্ত
শহীদ মুগ্ধ পানি লাগবে পানি
জীবন বিলিয়ে চলে গেলেন নিজের জীবনখানি।
হে অকুতোভয় সৈনিকেরা!
তোমাদের ঋণ পরিশোধ করার
সাধ্য নেই কারো।
পৃথিবী যতদিন থাকবে
আমাদের ঋণের বোঝা ততদিন থাকবে।
তোমাদের জন্য সশ্রদ্ধ সালাম।