ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য – অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম


৬ নভেম্বর ২০২৫ ২০:৩৬

মশিউর রহমান, সাদুল্লাপুর : গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে শান্তি ও ন্যায়ের পথে এগিয়ে নিতে হলে আলেম সমাজকে সামনে থেকে দায়িত্ব পালন করতে হবে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। গত শনিবার (১ নভেম্বর) সকালে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নে জামায়াতের নির্বাচনী ওলামা সমাবেশে তিনি এসব কথা বলেন।
ধাপেরহাট ইউনিয়ন শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা ও আন্তঃধর্ম বিভাগ সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. সাইদুর রহমান সরকার।
বিশেষ অতিথি ছিলেন সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন। এছাড়া বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল হামিদ এবং ধাপেরহাট ইউনিয়ন জামায়াত সভাপতি প্রভাষক তৌফিকুর রহমান।