পঞ্চগড়ে মসজিদে ইসকন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকি, মানববন্ধন
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫২
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলায় মসজিদে ধর্মীয় বক্তব্য দেওয়ায় এক ইমামকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা। জানা যায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের খুতবা চলাকালীন বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদী আন্তঃধর্মীয় সংগঠন ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেন। ওই বক্তব্য চলাকালীন বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অকথ্য ভাষায় ইমামকে গালিগালাজ করেন।