কটিয়াদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির


১৪ আগস্ট ২০২৫ ১৬:৩১

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখা। গত শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারি সারোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনার্স, মাস্টার্স ফার্স্ট ক্লাস, আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপপ্রাপ্ত আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান
শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল প্রমুখ। এ সময় ১৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।