সংগঠন সংবাদ
৭ আগস্ট ২০২৫ ১৫:০৯
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লা সংবাদদাতা : আগামী দিনের একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে একটি কল্যাণ ও কুরআনি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সংসদ নির্বাচনে এদেশে সকল আলেম-ওলামার ভোটের বাক্স হবে একটাই। জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশে হাজারো মানুষের রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আজ সেই বাংলাদেশকে নিয়ে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে আলেম-ওলামাকে সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেনতেনভাবে কোনো নির্বাচন হলে এদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও আল-আজহার জামেয়া ইসলামিয়া মাদরাসার সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।
তিনি গত শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা বিশ্বরোডে হোটেল নূরজাহান মিলনায়তনে আল-আজহার জামেয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লালমাই উপজেলা বিভিন্ন মাদরাসার অধ্যক্ষদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী, জামেয়া আল-আজহার ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ নুরদ্দীন।
আল-আজহার ট্রাস্টের সেক্রেটারি, মজিবুর রহমান ভূঁইয়া পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জামেয়া আল-আজহার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান যথাক্রমে আব্দুস সাত্তার, এটিএম সিরাজুল হক, ট্রাস্টের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ জহিরুল ইসলাম, শাহ মিজানুর রহমান, মিজানুর রহমান, কুমিল্লা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ মোস্তফা কামাল, লাকসাম গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, সাহেবাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, চৌয়ারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, আল-আজহার মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো ইউনুছ মিয়া।
কৃতী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিপুলিয়া কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী ফাহমিদা আক্তার। আরবীতে বক্তব্য রাখেন আল আজহার মাদরাসার ছাত্র নাজিম আব্দুল্লাহ। ইংরেজিতে বক্তব্য রাখেন আল-আজহাজার মাদরাসার ছাত্র জে আর তামিম।
দোয়া মাহফিল
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা কর্তৃক গত ১ আগস্ট শুক্রবার পৌর অফিস কার্যালয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক কটিয়াদী উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শাখার নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী-পাকুন্দিয়া-২ আসনের এমপি প্রার্থী জননেতা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাজী আবদুল আওয়াল, উপজেলার কর্ম ও শূরা সদস্য ও কটিয়াদী পৌরসভার আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, উপজেলা কর্ম ও শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন, উপজেলা কর্ম ও শূরা সদস্য ওয়াহিদুল হক মাস্টার, উপজেলা কর্ম ও শূরা সদস্য জামাল উদ্দিন মাস্টার ও কর্মপরিষদ সদস্য জালালপুর ইউনিয়ন আমীর বিল্লাল হোসেন বিএসসি প্রমুখ।
নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন
এমএ মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে মো. তোফায়েল আহমেদ পুনরায় উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাকিবুল ইসলাম মাহিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল মনোনীত করা হয়েছে।
গত শুক্রবার (১ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাথী সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা সভাপতি মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সদ্য সাবেক উপজেলা সেক্রেটারি আ. হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. মাজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা এইচআরডি সম্পাদক মো. তাওহিদ ইসলাম।
নাগরপুর সংগঠনের সূত্রে জানা যায়, সাথী সমাবেশ শেষে নতুন উপজেলা সভাপতি নির্বাচনের জন্য জেলা সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. তোফায়েল আহমেদকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয় এবং তাকে সংগঠনের পক্ষ থেকে সাংবিধানিক শপথ পাঠ করানো হয়। পরবর্তীতে সাথী ও দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে মো. রাকিবুল ইসলাম মাহিনকে উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি।
নবনির্বাচিত সভাপতি মো. তোফায়েল আহমেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সাথীদের ভালোবাসা ও আস্থায় আমি পুনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি যেন এ দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম হইÑ এজন্য সকলের দোয়া এবং মহান আল্লাহর সাহায্য কামনা করছি। তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে এবং নৈতিকতার ভিত্তিতে কাজ করে এসেছে। আমরা শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ।’ অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, সাথী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মো. তোফায়েল আহমেদ পূর্বে উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বৈরাচারী হাসিনা সরকারের সময় ইসলামী ছাত্রশিবির করার কারণে দীর্ঘদিন কারাবরণ করেন। এছাড়া তিনি জুলাই আন্দোলনের একজন বলিষ্ঠ সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মাহিন পূর্বে বায়তুলমাল সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।
আমীরে জামায়াতের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল
আবদুল বাছেত মিলন, সিলেট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রাঙ্গণে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
মাহফিলে সংগঠনের সকল স্তরের জনশক্তির পাশাপাশি বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মাহফিলে আমীরে জামায়াতের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারি মুফতি আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর নাজির আহমদ প্রমুখ।
মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের কৃতিসন্তান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশ ও জাতির যে কোনো দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেড়িয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরিভিত্তিতে বাইপাস সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত শনিবার (২ আগস্ট) আমীরে জামায়াতের বাইপাস সার্জারি হবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্ব আজ বড় প্রয়োজন। আমীরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের সিলেটবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমীরে জামায়াতে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশি ভূমিকা রাখার তৌফিক দান করুন।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দেশে-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজখবর নিচ্ছেন। আমীরে জামায়াতের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হবে। আমীরে জামায়াতের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য
শহিদুল ইসলামের জানাযা সম্পন্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সদস্য ও পাথরঘাটা ওয়ার্ডের সহ-সভাপতি শহিদুল ইসলাম পারভেজের জানাযা সম্পন্ন হয়েছে। সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মাঝের দোকান নিজ গ্রামে সম্প্রতি তার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযায় ইমামতি করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূইয়া, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতোয়ালি থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, সদরঘাট থানা সভাপতি মুহাম্মদ বেলাল, সহ-সভাপতি শহিদুল হাসান, রহমত উল্লাহ, মোস্তাক আহমদ, শহিদুল ইসলাম, মাঈন উদ্দিন সোহেল, মুহাম্মদ ইউনুস, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন, এহসানুল হক, দিদারুল ইসলাম, মহানগরী ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আমাদের প্রিয় ভাই মরহুম শহিদুল ইসলাম পারভেজ ছিলেন প্রতিশ্রুতিশীল শ্রমিকনেতা। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী। ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাত-দিন একাকার করে তিনি কাজ করতেন। শ্রমিকদের মাঝে ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গঠনে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামেও শহিদুল ইসলাম পারভেজ সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভুত্থানেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন। তার বিদায়ে আমরা একজন সম্ভাবনাময় শ্রমিকনেতাকে হারালাম। তার পরিবার ও স্বজনরা একজন দায়িত্বশীল অভিভাবক হারাল। বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা একজন পরোপকারী বন্ধুকে হারাল। এই বিদায় আমাদের জন্য কষ্টের। তারপরও মহান আল্লাহর সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। আল্লাহ তায়ালা যখন যাকে ডাক দেবেন, আমাদের চলে যেতে হবে। তাই আমাদের শহিদুল ইসলাম পারভেজের মতো আখিরাতমুখী জীবন গঠন করতে হবে। পরোপকারী চরিত্র গঠন করতে হবে। আর দীনের পথে সংগ্রামী ভূমিকা রাখতে হবে। আমরা মরহুমের পরিবার-পরিজনকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাদের সকলকে সবরে জামিল দান করুন। পাশাপাশি আমরা সমবেত মুসল্লিদের সামনে ঘোষণা দিচ্ছি, শহিদুল ইসলাম পারভেজের এতিম সন্তান ও পরিবার-পরিজনের সকল প্রয়োজনে আমরা সাধ্যমতো সাথে থাকব, ইনশাআল্লাহ।
জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার সহ-সভাপতি শহিদুল হাসান, কোষাধ্যক্ষ রহমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন সোহেল, শহিদুল ইসলাম, রিয়াজ উদ্দিন, মুহাম্মদ ইউনুস, দিদারুল ইসলাম, গিয়াস উদ্দিন, এহসানুল হক, আক্তার হোসাইন প্রমুখ।
কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
এম এম আব্দুর রহমান, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির পৌর শাখার সভাপতি মো. রুস্তম আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডক্টর রিপুল কবির বিশেষ আলোচক ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী, ইসলামী ছাত্রশিবিরের সাইদুর রহমান সাঈদ, যশোর জেলার সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট জিয়াউর রহমান, জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম আবু জাফর, রুস্তম আলী, বোরহান উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষাশিবির
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া সারিয়াকান্দি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আদর্শ কর্মী ছাড়া সমাজে স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। দাওয়াহ, তাকওয়া ও নৈতিক চরিত্র হচ্ছে একজন কর্মীর প্রধান শক্তি। আমাদের আন্দোলনের মূল শক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল। তাই প্রতিটি নেতা-কর্মীকে আল্লাহর সাহায্যের ওপর ভরসা রেখে দীন ও দুনিয়ার কল্যাণে কাজ করতে হবে। জনগণের দুঃখ-কষ্টকে উপলব্ধি করে, শান্তিপূর্ণ ও শালীন আচরণের মাধ্যমে ইসলামী আদর্শের সৌন্দর্য তুলে ধরতে হবে।
গত ২ আগস্ট শনিবার সকালে বগুড়ার শেরপুর হামছায়াপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে তিন দিন ব্যাপী কর্মী শিক্ষাশিবিরে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে তিনি বলেন, এই নির্বাচন কেবল রাজনৈতিক পালাবদলের নয়, বরং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি আরও বলেন, জনসম্পৃক্ততা ও জনগণের আস্থার ভিত্তিতেই আমাদের প্রচারণা পরিচালনা করতে হবে। নির্বাচনী মাঠে নেতিবাচক প্রচারের পরিবর্তে আমাদের নীতিনিষ্ঠতা, কর্মসূচি ও আদর্শের দিকগুলো সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
নেতারা প্রতিটি নির্বাচনী এলাকায় ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, স্থানীয় জনতার সঙ্গে সম্পর্কোন্নয়ন, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। কোনো উসকানিতে উত্তেজিত না হয়ে ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, যদি কেউ নির্বাচনী অনিয়ম, প্রহসনমূলক আচরণ বা প্রশাসনিক চাপ সৃষ্টি করে, তাহলে সে বিষয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ও সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিমের ব্যবস্থাপনায় ও উপজেলা আমীর দবিবুর রহমানের পরিচালনায় শিক্ষাশিবিরে আলোচনা রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান, অধ্যাপক আ. বাছেদ, এডভোকেট আব্দুল হালিম, আব্দুল হাকিম, নাজমুল হক, রেজাউল করিম বাবলু, আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম, রফিকুল ইসলাম, ইফতেখার আলম, আ. ছাত্তার, আমিনুল ইসলাম, শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, মো. আব্দুল হক।