দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত- মাওলানা আবদুল হালিম
৩১ জুলাই ২০২৫ ১৪:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন। গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। এজন্য রুকনদের অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ-কুরবানি স্বীকার করতে হবে।
গত ২৫ জুলাই শুক্রবার নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনের রুকনদের (পুরুষ ও মহিলা) নিয়ে জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামায়াতের জন্য একটি শুভ ইঙ্গিত। পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসীর স্বপ্ন এবং জুলাই ২০২৪-এর শহীদদের রক্তের মূল্য পরিশোধে জানমালের সর্বোচ্চ কুরবানির মাধ্যমে রুকনদের ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম ও আব্দুর রশীদ। এছাড়া জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী জেলার চারটি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীগণ ও উপজেলা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, আগামী নির্বাচনে রুকনদের আর্থিক কুরবানিসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। শত জুলুম-অত্যাচারের পরও জামায়াতে ইসলামীকে তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত করা সম্ভব হয়নি। জামায়াতের নেতাকর্মীরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে, তদ্রƒপ ছাত্র-জনতার আকাক্সক্ষা দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন ও ত্যাগ স্বীকার করবে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র তৈরি ও বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন-বাণিজ্য বন্ধসহ সংসদে সকল দলের প্রতিনিধিত্বভিত্তিক ও যোগ্যতাসম্পন্ন সংসদ গঠিত হবে এবং সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে।
দিনাজপুর জেলা রুকন সমাবেশ
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গত ২৬ জুলাই (শনিবার) সকাল সাড়ে ৬টা থেকে দিনব্যাপী দিনাজপুর শহর, চিরিরবন্দর ও বীরগঞ্জের ৬টি পৃথক পৃথক রুকন (পুরুষ ও মহিলা) সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবদুল হালিম। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় রুকন সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর দিনাজপুর-৪ আসনে এমপি প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনে এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-২ আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর-৫ আসনে এমপি প্রার্থী মো. আনোয়ার হোসেন, দিনাজপুর-৩ আসনে এমপি প্রার্থী এডভোকেট মাইনুল আলম ও দিনাজপুর-১ আসনে এমপি প্রার্থী মো. মতিউর রহমান, শহর আমীর সিরাজুস সালেহীন, সদর আমীর অধ্যাপক মেহেরাব আলী, বীরগঞ্জ উপজেলা আমীর কারী আজিজুর রহমান, বিরল উপজেলা আমীর হাফেজ আব্দুর রশিদ, চিরিরবন্দর উপজেলা আমীর রাশেদুল হক, পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলী, খানসামা উপজেলা আমীর কারী আনিছুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আমীর মাওলানা আমিনুল হক ও কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।