কেশবপুরে সরকার ঘোষিত ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির বৃক্ষরোপণ করলেন ইউএনও রোখসানা
২৪ জুলাই ২০২৫ ১০:০০
কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে গত ১৯ জুলাই শনিবার সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকার ঘোষিত ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ভালুকঘর মাদরাসার মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কেশবপুরের শহীদ তৌহিদুর রহমান রানার পিতা কেশবপুর উপজেলা কমিটির সদস্য এনসিপি নেতা আব্দুল জব্বার মোল্যাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রোখসানা খাতুন ১টি বৃক্ষরোপণ করেন। মাদরাসা চত্বরে শহীদের স্মৃতি রক্ষার্থে একটি অর্জুন গাছ রোপণকালে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ।