কালভার্ট ভেঙে জনদুর্ভোগ
২৪ জুলাই ২০২৫ ০৯:৫৬
হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কালর্ভাটি ভেঙে পড়ায় জনদুর্ভোগ বাড়ছে। ডাঙ্গীপাড়া ইউনিনের দামোল গ্রমের ঈদগাহ হতে দক্ষিণ মুখী কাঁচা রাস্তা আদীবাসী পাড়া সংলগ্ন কালভার্টটি ভেঙে পড়ে জনগণের জনদুর্ভোগ বৃদ্ধি পেয়ে চলেছে। এই কাঁচা রাস্তার উপর দিয়ে একাধিক গ্রামের ও অন্যান্য এলাকার জনসাধারণ নারী পুরুষ সবাই মিলে ক্ষেত দেখতে যায় ও কৃষি পণ্য নেওয়া-আনা করে। প্রতিনিয়ত পাওয়ারটিলার, মাহেন্দ্র ট্রাক্টর, বাইসাইকেল, মোটরসাইকেল, পাঁদলেও যাতায়াত করে, রাত বা দিনেও যেকেনো সময় জনসাধারণ খাদে পড়ে অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বলে এলাকাবাসী জানীয়েছে। ঐপাড়ার শিপল, লখিরাম, আরো অনেকে জানালেন যে, রাতের আধারে যে কেউ পড়ে সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান আহসান হাববি চৌধুরীর সহিত যোগাযোগ করলে াদাস জানান যে, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবো।