সংগঠন সংবাদ


৫ জুলাই ২০২৫ ০৮:৩৬

রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা রাজনৈতিক নেতাদের সৎ পথে টিকিয়ে রাখে। একজন খোদাভীরু লোক চাইলেও জনগণের হক মেরে দিতে পারে না। সরকারি অনুদান জনগণকে না দিয়ে নিজের ঘরে গুদামজাত করতে পারে না। প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহভীরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে।
গত ২৭ জুন শুক্রবার রাতে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ এমারতের রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর ও নগর শূরা সদস্য ফারুকে আযম, থানা এসিস্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য ২৪ নম্বর এমারতের সেক্রেটারি মাকছুদুর রহমান, সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল মালেক, থানা কর্মপরিষদ সদস্য মাসুদুল কবির, ২৪ নম্বর ইমারতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন শান্তিবাগ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইলিয়াস পাটয়ারী মাসুদ, মহুরি পাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান, শান্তিবাগ সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি আহসান হাবিবসহ বিভিন্ন ইউনিট পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বগুড়ায় রুকন সম্মেলন
বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাহজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। উপজেলা সেক্রেটারি, মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেত ও মাওলানা আব্দুল হাকিম সরকার, বায়তুমাল সেক্রেটারি আব্দুল্লাহিল বাকী।

সিবিএফ মুরাদপুর অঞ্চলের কর্মী সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের আর্থিক খাতকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে হলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি মাফিয়া কায়দায় ব্যাংক দখল, জালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের সাথে জড়িত ও সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। ইউকেসহ বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ ফেরত এনে দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে আয়োজিত সিবিএফ মুরাদপুর অঞ্চলের উদ্যোগে বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিবিএফ চট্টগ্রাম মহানগরী আমীর শাজাহান মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার ড. হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব এবং সভাপতিত্ব করেন রাশেদুল আজম মঞ্জুর।
প্রোগ্রামে সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা শওকত হোসেন, রুহুল্লাহ, মুবিনুল হক, জানে আলম চৌধুরী, আলাউদ্দিন নাসিম, এমদাদ হোসেন চৌধুরী, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, নজরুল ইসলাম টিপু।

চান্দগাঁও থানার কর্মী শিক্ষাশিবির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহনগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে এ ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। এ বিপ্লবের স্বপ্নপূরণে কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। গত ২৭ জুন শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস। দারসুল কুরআন পেশ করেন চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈল। আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যাপক জসীম উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী ও মো. ওমর গণি, ৫ নম্বর মোহরা ওয়ার্ড আমীর মো. ওমর ফারুক, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আমীর মো. আব্দুল জব্বার, চান্দগাঁও থানা শূরা ও কর্মপরিষদ সদস্য গাজী মো. ইসমাঈল, আব্দুল কাদের পাটোয়ারী, ড. জাকির হোসাইন হাওলাদার, হাফেজ আব্দুল আজিজ মো. শোয়াইব, নুরুল মোস্তফা হেলালী, অধ্যাপক মো. ইসমাঈল প্রমুখ।

ছাতক-দোয়ারায় গণসংযোগ ও পথসভা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
গত শনিবার (২৮ জুন) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজার, আমবাড়ী বাজার, যুগিরগাঁও, শ্যামল বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন তিনি।
সাংগঠনিক এ সফরে অধ্যক্ষ মাদানীর সঙ্গে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক জামায়াতের শূরা সদস্য মাওলানা এম কে এম ফরিদ উদ্দিন, দিলোয়ার হোসেন, জুবায়ের আহমদ, আব্দুল হাই বশির, ডা. তৌহিদুর রহমান, আব্দুস সালাম, কাজী ওয়াজিহ উদ্দিন, লুৎফুর রহমান মুন্না তালুকদার, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা জিতু মুন্না প্রমুখ।
গাজীপুরে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে গত ২৭ জুন শুক্রবার সকালে শহরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারির শফিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারকী, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মাস্টার আবুল হাসেম খান।
বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও গাজীপুর-৪ (কালীগঞ্জ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মো. খায়রুল হাসান, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, সহকারী সেক্রেটারি জেনারেল আনিসুর রহমান বিশ্বাস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমীর বেলাল হোসাইন সরকার, গাজীপুর সদর উপজেলা আমীর মো. আলাউদ্দিন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা মো. আফতাব উদ্দিন, কালিয়াকৈর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমতিয়াজ হোসেন, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জসীম উদ্দিন প্রমুখ।

উপজেলা প্রতিনিধি সম্মেলন
পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলনন অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর আমীর মাওলানা মুছলেহুদ্দিন, এডভোকেট লোকমান হোসেন, মাওলানা আ. সালাম, আনোয়ার হোসেন, আতিকুর রহমান, মাওলানা কামাল হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন, পৌর আমীর অধ্যাপক ইসমাইল খায়েরী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা রুহুল আমিন।
এছাড়া বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি মাওলানা মাসুদ করীম।
মহিলা জামায়াতের কর্মী সম্মেলন
মোস্তাফিজুর রহমান, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শাখার প্রায় ১৭ বছর পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গত রোববার (২৯ জুন) গোপালপুর ২০১ গম্বুজ মসজিদ অডিটোরিয়ামে সকাল ৯ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক গোপালপুর এবং ভূঞাপুরের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। গোপালপুর পৌর শাখার মহিলা বিভাগীয় সেক্রেটারি শিল্পী খাতুনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন সুলতানা। বক্তব্য পেশ করেন টাঙ্গাইল জেলা মহিলা বিভাগীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি সাজেদা আক্তার, জেলা কর্মপরিষদ সদস্য রহিমা বেগম, জেলা কর্মপরিষদ সদস্য সেলিনা আক্তার কাকুলি, গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান তালুকদার। এ সম্মেলনে গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত প্রায় এক হাজার মহিলা জামায়াতের কর্মী উপস্থিত ছিলেন।