হাতিয়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ
৫ জুলাই ২০২৫ ০৮:২৭
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সংগঠন ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাতিয়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার সোনাদিয়া ইউনিয়নের এমসিএস উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার ছাত্রশিবির সভাপতি আশিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ওয়েজ করনী সোহেল। বিশেষ অতিথি ছিলেন এমসিএস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রতন উদ্দিন, হাতিয়া পৌরসভা ছাত্রশিবির সভাপতি আজগর আলী রবিন প্রমুখ।
এছাড়া চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, মাইজদী বাজার উচ্চবিদ্যালয়, মাইজচরা গনিয়া মাদরাসা, বুড়িচর চৌমুহনী তবারকিয়া আলীম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চার বিতরণ করা হয়।