আবদুল হালীম খাঁ-এর কবিতা

আমাদের মিছিল


১৯ জুন ২০২৫ ১২:২৮

আমাদেরমিছিল আবদুল হালীম খাঁ

আমরা সেই মিছিলের যাত্রী চির উন্নত শির
যে মিছিলে আছে সংগ্রামী বীর শহীদ তিতুমীর।
যে মিছিলে আছে শাহজালাল আছে খানজাহান
পথে পথে গেয়ে গেছে যারা জীবনের জয়গান।
যে মিছিলে সালাহউদ্দীন, ওকবা তারিক মূসা
আঁধার ভুবনে এনেছে যারা সোনালি রঙিন ঊষা।
বুরউদ্দীন, শাহমখদুম, বাবুর বখতীয়ার
যারা ভেঙে গেছে জালিমের সব পাহাড়।

সকল যাত্রীর মুখে ধ্বনি আল্লাহু আকবর
জালিমরা ভয়ে ছেড়ে গেছে পথ কেঁপে থর থর।
আমরা সেই মিছিলের যাত্রী আমরা মহাবীর
ভয় করি না জালিমের জুলুমে উন্নত এই শির।
সাথী আমাদের আশি জিহাদ বিজয়ী বীর খালিদ
জিহাদে জিহাদে পেয়েছে যে খুঁজে জীবনে মহা ঈদ।
আমাদের মিছিলে আছে মহাবীর আলী হায়দর
যার নাম শুনে দুশমনরা ভয়ে কাঁপে থর থর।

মিছিলে আছে বিশাল দেহি আবু ওবাদা মহাবীর
যাকে দেখেই নত করেছে মিশর বাদশাহর শির।
মিছিলে অগ্রভাগে যেই খলিফা হযরত ওমর
যার ভয়ে পালিয়ে হয়েছে শয়তান দেশান্তর।
যার চিঠিতে নীলনদে পানির জোয়ার আসে
যার গায়ের চাদর মরুর অগ্নি হাওয়া নাশে।
এই মিছিলে নবীর প্রিয় হাসান হোসাইন
যারা শহীদ হয়েছে কায়েম করতে খোদার দীন।
কারবালা থেকে বালাকোট চলছে এ মিছিল
দেশে দেশে সবাই হচ্ছে এ মিছিলে শামিল।
ঐযে সৈয়দ আহমদ বেরলভী স্বাধীনচেতা
বালাকোট জিহাদে শহীদ সেই মহান নেতা।
মিছিলে আছে সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাশিম
যার ওপর রাজি-খুশি আল্লাহ মহামহিম।
আছে মুহাম্মদ ঘুরী সুলতান মাহমুদ বীর
যারা ভারতের কালিমদের ভেঙে ছিল শির।

এই মিছিল দূর করবে সব দুর্নীতি ভয়ভীতি
এই মিছিল প্রতিষ্ঠা করবে সাম্য প্রেমপ্রীতি।
এই মিছিল গেয়ে চলছে সত্য ন্যায়ের গান
এই মিছিল সব অন্যায়ের বিরুদ্ধে অভিযান।
এই মিছিল বহাবে বিশ্বে সত্য ন্যায়ের হাওয়া
এই মিছিল দুঃখ-ব্যথা-বেদনার সকল দাওয়া।
এই মিছিল কায়েম করবে বিশ্বে খোদার রাজ
অশান্ত বিশ্বে গড়বে ফের সুখ-শান্তির সমাজ।

এই মিছিলেই শামিল রয়েছে জামায়াতে ইসলামী
দুনিয়াজুড়ে চলছে মিছিল, এ মিছিল মদীনাগামী।
দিকে দিকে মহাজাগরণের পড়ে গেছে সাড়া
সবাই এবার শির উঁচু করে কোমর বেঁধে দাঁড়া।