শরীফ বায়জীদ মাহমুদের কণ্ঠে : ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’


২৭ মার্চ ২০২৫ ১৬:৩৬

॥ হারুন ইবনে শাহাদাত ॥
একজন কবি, সাহিত্যিক, শিল্পী ও সৃজনশীল মানুষ তার আয়ুষ্কালে অনেক কাজ করেন। তার কিছু কিছু কাজ তাকে চিরদিন বাঁচিয়ে রাখে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘আমি চিরতরে দূর চলে যাব তবু আমাকে দিব না ভুলিতে।’ তিনি তার কথা রেখেছেন, যতদিন বাংলা ভাষা ও সাহিত্য থাকবে, ততদিন তাকে ভুলে যাবে না। তাঁর সৃজনশীল কাজ তাকে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। তিনি প্রতি মুহূর্তে আমাদের সুখ-দুঃখ, সংকট ও বিপ্লব উচ্চারিত নাম। বাংলা সাহিত্যের আকাশে এমন আরো অনেক নক্ষত্র আছে, যারা তাদের সৃজনশীল কাজের জন্য চির-উজ্জ্বল। তেমনি একটি নক্ষত্র আশির দশকের কবি, গীতিকার ও কথাসাহিত্যিক আসাদ বিন হাফিজ। তিনি অনেক কাজ করে গেছেন। কবিতা ও গানই লিখেছেন কয়েক হাজার। যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন কমপক্ষে একটি করে গান, কবিতা নয়তো ছড়া লিখতেন। তবে ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে এ বিপ্লবীদের কণ্ঠে বার বার উচ্চারিত হয়েছে কবি আসাদ বিন হাফিজের বিখ্যাত কবিতা ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ এর পঙক্তি মালা ‘আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য/প্রস্তুতি নেয়ার কথা বলছি দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল/বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন/তেমনি একাগ্রতা নিয়ে/আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।/বিপ্লব মানেই যুদ্ধ/বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা/বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম, প্রস্ফুটিত কৃষ্ণচূড়া/বিপ্লব মানে জীবন/বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই।…’ একটি কাব্যগ্রন্থের জুড়ে থাকা বিশাল এ কবিতা সোনায় সোহাগা হয়ে বিপ্লবীদের অন্তরের চেতনার আগুনে ঘি ঢেলেছে এ সময়ের বিখ্যাত বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের কণ্ঠের আবৃত্তির কাঁরুকাজে।
কাব্য সমালোচকরা মনে করেন, কবি আসাদ বিন হাফিজ ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ কবিতাটির মাধ্যমে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল নিপীড়িত মানুষের মনের গহিনে লুকিয়ে থাকা অব্যক্ত কথার বিস্ফোরণ ঘটিয়েছেন। ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ কবিতার ছন্দ, মাত্রা, তাল লয় উপমা উৎপ্রেক্ষা সবই অনন্য। কবিতাটির মধ্যে আছে রণসঙ্গীতের ব্যঞ্জনা। এ ব্যঞ্জনার ঝংকার দুর্বল মানুষের মনে জাগায় বিপ্লবের আকাক্সক্ষা।
‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ কবিতাটি শুধুই বাংলাদেশ নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজরাম, মনিপুর সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। বিশ্বের যেসব দেশে বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, সৌদি আরব, নেপাল, ভুটান, মিয়ানমার, ইত্যাদি দেশেও অনিবার্য বিপ্লবের ইশতেহার কবিতাটি সমানভাবে জনপ্রিয়। বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের অনবদ্য আবৃত্তি, বাচনভঙ্গি এবং ভরাট কণ্ঠ শ্রোতাদের শুধু টানেই না কবিতার সাথে একাকার করে নিয়ে যায় কাব্যময় এক সোনালি রাজ্যে। রহহড়াধঃরড়হ (ইনোভেশন)-এর প্রযোজনায় ব্যাপক ভাইরাল ভিডিওটিতে ব্যবহার করা আধুনিক গ্রাফিকও নজর কাড়ার মতো। আমরা বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের কণ্ঠে ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ কবিতাটির বহুল প্রচার কামনা করছি। ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজ:
https://www.facebook.com/share/v/1QmEAYm8Se/ইউটিউব লিঙ্ক এ ভিজিট করুন : https://www.youtube.com/watch?v=WqDJvMB9YcY

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩