মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা
ঈদ
২৭ মার্চ ২০২৫ ১৬:৩৩
ঈদ আসে ঘুরে-ফিরে
ঘোচে কি আর কষ্ট
বহে কি আর শান্তির স্রোত
এখনো নিরন্ন জনতার ভিড়
থেমে যায় সুখের ঢেউ
কোথায় তবে সুখের আনন্দ
ঈদ তো সুখের নাম
কোথায় তবে উড়ে যায় সুখ
ঘরে ঘরে জ¦লে কষ্টের শিখা।
ঈদ আসে ঘুরে-ফিরে
বন্ধ সুখের দরজা
সুখের জন্য লড়াই চাই
তবেই দরজায় কড়া নাড়বে সুখ
ঘরে ঘরে বেজে উঠবে আনন্দধ্বনি
পৃথিবীব্যাপী রক্ত ঝরে
দেশে দেশে মুসলমান ঘরে
তবে কীভাবে ফিরে আসবে সুখ
ঈদ চাই
সুখ চাই
চাই জীবনের আলো
ঘরে ঘরে ফুটুক সুগন্ধি ফুল।