তৌহিদুর রহমান-এর কবিতা

হেরার আলো


২৭ মার্চ ২০২৫ ১৬:৩৩

একদিন চেতনায় ঠায় নিয়েছিল বিশ্বাস
এই বিশ্বাসই তাঁকে বিজয়ের
সম্ভাষণ জানায়
নিত্য স্বপ্নের আকাশ বেয়ে
নেমে আসে মুক্তির ডাক
সেই ডাকে প্রেম জাগায়
সবুজগম্বুজে।
হরিণীর দল পথ খুঁজে পায়
মরুপ্রান্তর হেরার আলোয়
সেই আলোয় কণ্টকাকীর্ণ
ধূসর ঘাসের গালিচায়
ফুটে ওঠে গোলাপের ঘ্রাণ
শীতের কুয়াশাযুক্ত জাহেলি রাতে
আলোকিত হাত রাখে মায়াবী হাতে
তারপর ধরায় নেমে আসে প্রাণ।

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩