শাহীন আরা আনওয়ারী-এর কবিতা

স্বাধীনতার আকুতি


২৭ মার্চ ২০২৫ ১৬:৩১

ওগো দয়াময়।
সত্যিটাকে দাও বিজয়।
তুমি তো দেখছো
কত ত্যাগ
শহীদের সারি
সন্তান হারানো মায়ের
বুকফাটা কান্না, আহজারি।
ছোট্ট এ জীবনে
অভিভাবক তুমি প্রতিক্ষণে
সব ষড়যন্ত্র থেকে
বাঁচাও এই দেশ।
স্বস্তি যেন ফিরে আসে
চিরকাল ভালো থাকুক
সোনার এই
স্বাধীন বাংলাদেশ।

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩