শরীফ আবদুল গোফরান-এর কবিতা

প্রভাতের আলো


২৭ মার্চ ২০২৫ ১৬:৩১

প্রভাতের আলো হাসে
নদী মোহনায়
ফুলপরী নাচে যেন
নিশি জোছনায়।

পাখি ডাকে ডালে ডালে
কুহুকাকলী
রাঙা ঠোঁটে ঐ হাসে
জুঁই চামেলি।

বনে বনে মৌমাছির
মধু আহরণ
ঘুম ঘুম চোখে চোখে
জাগে শিহরণ।
এমন মধুর সুধা
ভোলা কি আর যায়
কে বানালো এই ধরা
ভাবি শুধু তাই।

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩