সানজীদ নিশান চৌধুরী-এর কবিতা
ঈদের দিনে
২৭ মার্চ ২০২৫ ১৬:৩১
ঐ দেখো চাঁদ উঠেছে মামা?
বলছিলে না মার্কেট থেকে
আনবে ঈদের জামা?
কিন্তু আনলে তুমি কই?
তোমার আমি সত্যিকারের
ভাগ্নে বুঝি নই?
থাকছ কেন নীরব মামা? শোন
আমার কি এ ঈদের দিনে
সাধ জাগে না কোনো?
সাধ মিটালে কই?
এমন কোনো খুশির দিনে
খালি গায়ে রই?
মা মিষ্টি পায়েস রাঁধবে কিছু
ঘুমাও কেন মাগো?
শীঘ্র করে জাগো
আমার ভীষণ ক্ষিধে
আজ হয় না খেয়ে থাকব
খাওয়াবে কাল ঈদে।