ফরিদ সাইদ-এর কবিতা
ঈদের দিনে
২৭ মার্চ ২০২৫ ১৬:৩০
রোজা শেষে ঈদ এসেছে
খুশির খবর নিয়ে
সকল খুশি ভাগ করে নিই
ভালোবাসা দিয়ে।
এই সমাজের আশপাশে
অভাবী লোক থাকে
ঈদের দিনে নীরব মনে
দুঃখের ছবি আঁকে।
দানের দু’হাত দিই বাড়িয়ে
অনাহারীর ঘরে
সবাই যেন খেয়ে-পরে
সুখের জীবন গড়ে।
সারাটি মাস যা শিখেছি
রোজা পালন করে
ঈদের দিনেও চর্চা করি
গুনাহ যাবে ঝরে।