ওয়াহিদ আল হাসান-এর কবিতা
ঘৃণার সাগর জালেমশাহীর তখতে
২৭ মার্চ ২০২৫ ১৬:৩০
তোমরা যারা ব্যস্ত আছো
কিনতে কাপড়চোপড়
ফিলিস্তিনি শিশু তখন
বোমায় এফোঁড়-ওফোঁড়!
তোমার ঘরে দামি খাবার
নতুন জামা জুতো
তাদের কিন্তু বসতভিটা
নেইকো কাপড় সুতা।
তোমার আমার ইফতারিতে
খাবার হরেকরকম
তাদের সামনে ধ্বংস বাড়ি
স্বজনের লাশ জখম।
সবুজ জমিন ভিজল শহীদ রক্তে
ঘৃণার সাগর জালেমশাহীর তখতে।