গোপালপুর জামায়াতের যুব বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন
২৭ মার্চ ২০২৫ ১৬:২৬
মোস্তাফিজুর রহমান, গোপালপুর (টাঙ্গাইল): বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান তালুকদার।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস হোসেনের সভাপতিত্বে এবং পৌর জামায়াত সেক্রেটারি আ. আলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সাইফুল্লাহ মানসুর, উপজেলা জামায়াত সাংগঠনিক সম্পাদক ওবাইদুল্লাহ প্রমুখ।
সভায় ২০২৫-২৬ সেশনের জন্য মনোনীতরা হলেনÑ সভাপতি শফিকুল ইসলাম হিরা সহ-সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি আ. রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, প্রচার সম্পাদক মোমিন, অফিস সম্পাদক রাজিব হাসান, বায়তুলমাল সম্পাদক আতিক, সহকারী সেক্রেটারি শফিকুল, সদস্য সাহাবুদ্দিন।
গোপালপুর পৌর জামায়াতের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ গোপালপুর দারুল উলম কামিল মাদরাসা মাঠে এর আয়োজন করা হয়। পৌর শহরের ৯ শতাধিক সাধারণ রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াতে ইসলামীর নমিনি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. অধ্যাপক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান তালুকদার, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি মো. আব্দুল মান্নান ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত সেক্রেটারি মো. ইদ্রিস হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুল আলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে আল কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। বদরের যুদ্ধে যেভাবে বাতিল পরাজিত হয়েছে, ইসলাম বিজর হয়েছে, আগামী দিনে আল কুরআনের রাজ কায়েম করতে চাইলে যে ভোটযুদ্ধ আসবে, সেই ভোটযুদ্ধে মুসলমানদের বিজয় করতে হবে। মুসলমানদের বিজয় মানে ইসলামের বিজয়।