দেশব্যাপী ইফতার মাহফিল


২৭ মার্চ ২০২৫ ১৬:২৩

কুষ্টিয়ায় এক গ্রামের ১৪শ’ মানুষকে নিয়ে জামায়াতের ব্যতিক্রমী ইফতার
কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি গ্রামের সকল শ্রেণি-পেশার প্রায় ১৪০০ মানুষকে নিয়ে এক ব্যতিক্রমী ইফতার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত শনিবার (২২মার্চ) সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শেরপুর গ্রামের রাজনৈতিক নেতা, কৃষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারে অনেক রোজাদার শিশু কিশোরকে দেখা যায়।
ইফতারের পূর্বে বিকেলে বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের স্থানীয় শেরপুর ইউনিট সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দৌলতপুর উপজেলা আমীর ও কুষ্টিয়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মো. আরোজ উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর উপজেলা সভাপতি মো. আহসান হাবীব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মাহিন আল মোহন প্রমুখ।

তালায় ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল
সাতক্ষীরার তালায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে তালা সরকারি কলেজ ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২১ মার্চ) বিকালে তালা সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমামুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের মিডিয়া ও আইটি সম্পাদক নাজমুল ইসলাম। সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের বিজ্ঞান সম্পাদক ফয়সাল হোসেন, তালা সরকারি কলেজ সভাপতি লিমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে তালা সরকারি কলেজের ১০০ জন ছাত্রের মাঝে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বাংলা অর্থসহ কুরআন উপহার দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ইফতার
কিশোরগঞ্জ সংবাদদাতা : বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ মার্চ) শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে গোলাপ ফুল দিয়ে বরণ করে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, ছাত্র অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, ছাত্র জমিয়তের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুদর রহমান, খেলাফতে ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোবাশ্বির হোসেনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে দেশকে সকল বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত রাখা যায়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।’

চাঁদাবাজ ও দখলদারদের কাছে পরিবহন শ্রমিকরা আর জিম্মি হবে না : এস এম লুৎফর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, পরিবহন সেক্টরে আর কোনো নতুন চাঁদাবাজ ও দখলদারদের উত্থান শ্রমিকরা মেনে নেবে না। তাদের কাছে শ্রমিকরা আর জিম্মি হবে না।
চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সিএনজি, অটোরিকশা ও অটোটেম্পু সেক্টরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেক্টর সভাপতি বশির আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক এম আসাদুল্লাহ আদিল ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম।
এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী সরকার পরিবহনে ভয়াবহ নৈরাজ্য কায়েম করেছিল। রাজনৈতিক ফায়দা লোটার জন্য জনগণকে জিম্মি করেছে অহরহ। তাদের ইশারায় ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট ডেকে জনগণকে দুর্ভোগে ফেলতো। বিনিময়ে আওয়ামী সরকার পরিবহন সেক্টরের দোসরদের সারা দেশে বাসস্টান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে অবাধে চাঁদাবাজি করার সুযোগ দিয়েছিল। শ্রমিকদের কাছ অবৈধভাবে কোটি কোটি টাকা চাঁদা তুলে বিদেশে পাচার করা হয়েছে। মাহফিলে উপস্থিত ছিলেন সিএনজি অটোরিকশা নেতা মোতালেব হোসেন, জাহাঙ্গীর মুহুরী, কাজী আবুল কাশেম শাহিন, মাওলানা রেদোয়ানুল হক, মুহাম্মদ শামসুদ্দিন, রতন মিয়া, আকতার হোসেন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

ডবলমুরিং জামায়াতের কর্মী সম্মেলনে শাহজাহান চৌধুরী
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বেকারত্ব ও বৈষম্য থাকবে না
চট্টগ্রাম সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বেকারত্ব ও বেতন বৈষম্য থাকবে না। জামায়াতের লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র (ওয়েল ফেয়ার স্টেট) প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রাসূল (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
ডবলমুরিং থানার ২৪নং দক্ষিণ আগ্রাবাদ জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আজম, থানা সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ২৭নং ওয়ার্ড আমীর মুজিবুর রহমান প্রমুখ।
সদরঘাট থানা জামায়াতের ইফতার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে। সমাজে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। গত ২১ মার্চ শুক্রবার বিকালে আগ্রাবাদে হোটেল জামানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদরঘাট থানা আমীর মুহাম্মদ আবদুল গফুরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি ও এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ. জ. ম. ওবায়েদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ সিজিএস কলোনি জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, থানা নায়েব আমীর ডাক্তার আবদুল মতিন তালুকদার, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, ওয়ার্ড আমীরবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ীগণ।

চৌদ্দগ্রামে জামায়াতের ইফতার মাহফিল
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট বলেছেন, আমরা ১৬ বছরে স্বৈরাশাসন থেকে মুক্তি লাভ করেছি। কয়েক হাজার ভাইয়ের শাহাদাতের মাধ্যমে। ছাত্র-জনতার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে ভারতীয় তাঁবেদারদের আবারো বাংলাদেশ পুনর্বাসন করার গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে একশ্রেণির রাজনৈতিক নেতৃবৃন্দ ও একশ্রেণির কুচক্রী মহল স্বৈরাচারকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখে। ভারত রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বতোভাবে চেষ্টা করছে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে দুই হাজার শহীদের জীবন ফিরিয়ে দিতে হবে। ত্রিশ হাজার আহত ও পঙ্গুত্ববরণকারী ভাইবোনদের হাত-পা ফিরিয়ে দিতে হবে, দৃষ্টিশক্তি হারানো ভাই-বোনদের চোখ ফিরিয়ে দিতে হবে।
গত ২১ মার্চ শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী শুভাকাক্সক্ষী ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াতের আমীর শাহাব উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম রকি পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন অপেল, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর কাজী শহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা বেলাল মজুমদার প্রমুখ।

পেশাজীবী সমন্বয় পরিষদের ইফতার
বরিশাল সংবাদদাতা: বরিশাল পেশাজীবী সমন্বয় পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ শুক্রবার বিকেলে বিভাগীয় গণগ্রন্থাগার হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়সাল হোসেন রাহাত, ববির বায়োসায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ড. হাফিজ আশ্রাফুল হক, সরকারি ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, বিএম কলেজ ইসলামিক স্টাডিজের সাবেক বিভাগীয় প্রধান ড. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবী ফোরামের সেক্রেটারি তৈয়বুর রহমান আযাদ। এছাড়া বক্তব্য রাখেন পেশাজীবী ফোরামের সহ সভাপতি মাওলানা অলিউর রহমান।

জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার ইফতার মাহফিল
চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড কর্তৃক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ শুক্রবার বিকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর এলাকার জোরপুরে আলোচনা ও দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-২ ( মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী এলাকার প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার আমীর আবদুর রশিদ পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌর সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ভূইয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর ছেংগারচর পৌর সাধারণ সম্পাদক মো. রবিউল আলম। ৪ নং ওয়ার্ড নারায়ণপুর পৌর আমীর মো. ছালাহউদ্দিন মিয়াজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান লাভলু। অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন কাজী ইসহাক, ডা. সালামত উল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আমীর হামজা ও আল আমীন।

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : একমাত্র আল্লাহর আইন ও কুরআনের শাসন জনসাধারণকে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত শান্তির রাষ্ট্র উপহার দিতে পারে। শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়ালাভাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত রানীহাটি উচ্চবিদ্যালয় ফুটবল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা মো. কেরামত আলী। মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম।
গত ২০ মার্চ অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শিবির সভাপতি হুজাইফা প্রমুখ।

মুরাদনগরে অসহায় ও দুস্থ ১৭০ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। গত ২১ মার্চ শুক্রবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়নের কেয়ট গ্রাম কাশেমুল উলুম নূরানী হাফেজি মাদরাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৭০টি পরিবারের অসহায় ও দুস্থদের মধ্যে ৯০০ টাকা করে নগদ প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ড. তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা কবির হুসাইন, কেয়ট গ্রাম কাশেমুল উলুম নূরানী হাফেজি মাদরাসার প্রিন্সপাল মৌলভী আব্দুল মান্নান, জাহাপুর ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আব্দুল কাইয়ূম, নাজমুল হাসান, শরীফ সরকার, মো. হারুন, মো. মহসিন, দলিল লেখক নাজমুল ইসলাম, মো. আকাশসহ এলাকার গণ্যমান্য বিশিষ্টজনরা।
বরিশালে ওলামা মাশায়েখ ও মসজিদ মিশনের উদ্যোগে ইফতার মাহফিল
বরিশাল সংবাদদাতা : বরিশালে ওলামা মাশায়েখ ও বাংলাদেশ মসজিদ মিশন বরিশাল মহানগরীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর টাউন হল অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ওলামা-মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
ওলামা-মাশায়েখ পরিষদ বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন লুৎফর রহমান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী, মসজিদ মিশন বরিশাল মহানগরীর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রব, সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম মাদানী, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, খতিব আলহাজ মাওলানা কাজী আব্দুল মান্নান, লেচু শাহ্ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, পাওয়ার হাউস জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফফার, ওলামা মাশায়েখ পরিষদের বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন এবং সেক্রেটারি মাওলানা অধ্যাপক সোহরাব হোসেনসহ নেতৃবৃন্দ।

শহীদ, আহত ও পঙ্গুদের পরিবারের সম্মানে চট্টগ্রামে জামায়াতের ইফতার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি শক্তিশালী এবং অবিচল জাতি গড়ার জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত গণতন্ত্রের সুরক্ষা এবং সমাজের মূল নৈতিক মূল্যবোধের রক্ষা। পতিত স্বৈরাচার যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তা দেশের মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে বড় ধরনের বিপদ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের প্রয়োজন ঐক্য, সচেতনতা এবং সংগ্রাম।
৩৬ জুলাই শহীদ, আহত ও পঙ্গুদের পরিবারের সদস্যদের সম্মানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব তিনি বলেন।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থা কখনোই মানুষের উন্নতি, অগ্রগতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথে সহায়ক হতে পারে না। তাই আমাদের দায়িত্ব, আমাদের দেশের জনগণকে একত্রিত করে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন। আহতদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নুর হোসেন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ লিটন প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আবু বকর ছিদ্দিক, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, জামায়াত নেতা আমান উল্লাহ আমান, মাওলানা অধ্যাপক আবুল কালাম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মাওলানা রবিউল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পাবনা জেলা জামায়াত আমীরের আয়োজনে ইফতার মাহফিল
পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডলের আয়োজনে গত বৃহস্পতিবার (২০ মার্চ) তার নিজবাড়ি ঈশ্বরদীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, দারুল আমান ট্রাস্ট পাবনার সেক্রেটারি নেসার আহমেদ নান্নু, পাবনা এনএস আই ডেপুটি ডিরেক্টর তৌফিক হোসেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর রহমান, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল মাস্টার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড. নুরুজ্জামান প্রামানিক, পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান, হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান।
মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ, সেক্রেটারি আব্দুল আলিম পাবনা পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, প্রেস ক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, দেশ টিভির পাবনা প্রতিনিধি শামসুল আলম, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত সহ ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন কর্মীসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শাখার ইফতার মাহফিল
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমনির্ভর পেশার সাথে জড়িত। কিন্তু দুঃখজনকভাবে এ বৃহৎ শ্রমিকশ্রেণি অধিকারবঞ্চিত ও অবহেলিত। বলা যায়, বাংলাদেশ একটি শ্রমবান্ধব দেশ; কিন্তু শ্রমিকবান্ধব দেশ নয়। বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব ও ইনসাফসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে শ্রমিকদের ঐকবদ্ধ ও সচেতন হতে হবে। আর মনে রাখতে হবে, সমাজে ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই আসুন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে একযোগে কাজ করি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। শাখার আহ্বায়ক মুহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে ও শ্রমিকনেতা মুনির হোসেনের সঞ্চালনায় নগরীর লিলি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মুহাম্মদ শফিউল আলম।
সহস্রাধিক প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফেডারেশনের বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, চট্টগ্রাম জেলা প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, সমাজসেবক মুহাম্মদ হোসেন, শ্রমিকনেতা মুহাম্মদ আলাউদ্দিন, ওবায়দুল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলে ঐক্য অটুট রাখার প্রত্যয়
সাতক্ষীরা সংবাদদাতা : দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হবো না। আমরা হবো সহনশীল এবং পরমতসহিষ্ণু। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশের আকাশে আবারও সেই কালো শকুনের ছায়া। এই কালো শকুন যেন আমাদের ছাত্র-জনতার আন্দোলনের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। সাতক্ষীরাসহ দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক। আমাদের এ একতা যেন অটুট থাকে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সম্প্রীতি এবং পারস্পরিক সহমর্মিতা অক্ষুণ্ন থাকবে।
সাতক্ষীরায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের শীর্ষনেতারা এ প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
গত রোববার (২৩ মার্চ) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌর অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি প্রভাসক ওয়েজ কুরুণী প্রমুখ।
ইজ্জত উল্লাহ বলেন, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, আজকের এদিনে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা ত্যাগ স্বীকার করেছেন বলেই আজ আমরা উন্মুক্ত পরিবেশে আপনাদের সাথে বসে ইফতার করতে পারছি। যারা শাহাদাতবরণ করেছেন, তাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘জুলাই বিপ্লবের পর শত শহীদের বিনিময়ে আমরা আবার এক হতে পেরেছি। আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। পেয়েছি স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার। বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশের আকাশে আবারও কালো শকুনের ছায়া।
রহমতুল্লাহ পলাশ বলেন, আমরা ১৯৯১ সাল থেকে জোটবদ্ধভাবে নির্বাচন ও আন্দোলন করে আসছি। এদেশের গণতন্ত্রের মুক্তির আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এ ঐক্য অটুট থাকবে।

আটোয়ারীতে জামায়াতের ইফতার মাহফিল
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পেশা ও সমাজের বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মো. ইউনুস আলী খাঁন মাহফিলে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্যে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মো. খাদেমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অন্যতম সদস্য মাওলানা মকলেসুর রহমান, গোলাম মোর্শেদ, মাওলানা মো. বদিরুল ইসলাম প্রমুখ।

অভয়নগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
অভয়নগর (যশোর) সংবাদদাতা: যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ রোববার বিকেলে উপজেলার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াত পায়রা ইউনিয়ন শাখার সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী পায়রা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শাখার শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, অভয়নগর উপজেলা শাখার আমীর অধ্যাপক সরদার শরীফ হোসাইন।
পায়রা ইউনিয়ন শাখার সেক্রেটারি আলী হাসান বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, পায়রা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গত রোববার (২৩ মার্চ) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে ৫টার দিকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জামায়াত নেতা নূরুল হক, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা ছাত্র সমন্বকের আহ্বায়ক রাশেদ খান, বেনাপোল ছাত্র সমন্বয়কের আহ্বায়ক গালিব হোসেন সহ আরও অনেকে।
ইফতার মাহফিলে পৌরসভার সব এতিমখানার শিক্ষার্থীরা এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত উপজেলার সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানুষের মনগড়া আইন দিয়ে সমাজে শান্তি আনা সম্ভব নয়: জুবায়ের
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানুষের মনগড়া আইন দিয়ে সমাজে শান্তি আনা সম্ভব নয়। রমজান কুরআন নাজিলের মাস, মাহে রমাদান আমাদেরকে কুরআনের কথা বলে। কুরআন নাজিলের এ মাসে আমরা যেন তাকওয়া অর্জন করে কুরআনের আদলে আমাদের জীবন সাজাতে পারি, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের ওপর জুলুম করতে পারে না। গত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনার ভয় ছিল, কিন্তু আল্লাহর ভয় ছিল না। তাই তার মাধ্যমে অসংখ্য গুম, খুন হত্যা ও লুটপাটের নজির স্থাপন হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এক কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. আব্দুব রব। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা নায়বে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা খালেদ বিন শওকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম।
এছাড়া উপস্থিত ছিলেন উলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা বাহার আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনসুর আলী, পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

রামপালে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে ১৬ বছর পরে প্রকাশ্যে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, ফয়লাহাট আছিয়া কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আ. কাদির, শরাফপুর কারামতিয়া ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেখ অলিউর রহমান, গোবিন্দপুর এজেএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের আমীর মো. জুলফিকার আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির নেতা মো. আল আমিন শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান প্রমুখ।

ভূঞাপুরে জামায়াতের ইফতার ও আলোচনা সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: গত ২২ মার্চ শনিবার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ভূঞাপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের আমীর শাজাহান আলী সরকারের সভাপতিত্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান, জেলা ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মো. আব্দুস সালাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস সালাম খান, ভূঞাপুর থানা আমীর আবদুল্লাহ আল মামুন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌরসভা শাখার সেক্রেটারি মো. নূরুর রহমান তালুকদার সেলিম।

মান্দায় জমায়াতে ইসলামী ওলামা বিভাগের ইফতার মাহফিল
মান্দা (নওগাঁ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৩ মার্চ রোববার হাফেজ মাওলানা শাফিউল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং নওগাঁ জেলা আমীর, বিশিষ্ট সমাজসেবক, আগামী নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার মুহা. আব্দুর রাকিব। তিনি বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এবং আমি এমপি হতে পারলে কুরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে মেহনতী মানুষের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং সমাজ থেকে দুর্নীতি দূর করবো, ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম, ওলামা বিভাগের নওগাঁ জেলা সহ-সভাপতি এবং মান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুমসহ আরো অনেকে।

মুরাদনগর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ইফতার
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা বাঙ্গরা বাজার থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আকুবপুর গ্রামের আমতলী মার্কেট জাতীয় নাগরিক কমিটির অফিস মাঠ প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বাঙ্গরা বাজার থানা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির বাঙ্গরা বাজার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুরাদনগর উপজেলা শাখা উপদেষ্ঠা আলহাজ গোলাম কিবরিয়া সরকার। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পাটির বাঙ্গরা বাজার থানা শাখা সাংগঠনিক সম্পাদক শাহিন খান, জেলা সদস্য মো. কামাল উদ্দিন সরকার, জাহের মুন্সী, বাঙ্গরা ইউপির সভাপাতি শেখ আলমগীর হোসেনসহ আরো অনেকে।
গোলাম কিবরিয়া সরকার বলেন, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে আমরা এ দেশকে মুক্ত করেছি। তাই এ দেশকে আর কখনো ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না। সেজন্য আমাদের সজাগ থেকে জাতীয় নাগরিক কমিটির সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।

সিংড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল
নাটোর সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখার আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ মার্চ) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ ইফতার অনুষ্ঠিত হয়।
কলেজ শিবিরের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ইসাহক আলী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কুতুবুল আলম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি তোহা শেখ, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি ইমরান ফরহাদ ও সেক্রেটারি আল-আমিন প্রমুখ।