আল হাফিজ

ভারপ্রাপ্ত সবুজ আকাশ


১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬

অ.
ওমর আজিজ নামে যে রাখাল গিফারি স্বভাব, ছোয়াবের নীলাকাশে উঠে খুঁজেনি ছোয়াব। বরং বিপদের ডালপালা জীবাণুর বিচি দেখে ভেঙে দিছে ঘুমের মিনার। কোথায় কোথায় পাপ-ধনের কামড় গেঁথে যেতে পারে বা গেঁথেও গ্যাছে? বাতির তলায় যেমন আঁধারের পোনা কিলবিল করে বাড়ে অজুহাত-ছ্যাপে। মেপে-মেপে শপথের বুকের মানিক চেটেচুটে ঘেঁটে খায় বিলাসি পকেট। প্যাকেট উজাড় করে অভিজাত রোগে। আসল রোগীরা মরে বহুল ক্ষুধায়। মাথা মরে ফিরিজের উরুসেবা শোকে। ভারে ভারে কেঁপে ওঠে সবুজ আকাশ!

আ.
সবুজ আকাশ কাঁপে, নামাজের পাটি; কেঁপে কেঁপে ভিজে ওঠে মাটির কোরাস। মাটির পরান গলা অশ্রুফল সোনা-সীমানার চোরে কিছু খায়, কিছু খায় ঘরের ইঁদুর লোভ আর লালসা ফোরাম।
আল্লাহর জমিদারি কমে কী এমন?
আফসোসে বুক ফাটে নাদানির সিনে। আরাধনা আরাধনা শপিংমল সেজে পার পেয়ে যাবে বুঝি রোকন কুমার? আদার ব্যাপারি সোনা জাহাজের খোঁজে- চোখে-মুখে ফ্যানা তোলা ছলনার জলে। দুলাভাই ভাই নয় জেনে যাবে ঘাটে। ছলনার ছুরি দিয়ে কলিজার পিচে… কামাই রুজির স্বাদ পাবে হাতে-পাতে।

ক.
এখন জ্বালাও বাতি বাতির তলায়। লাঙলের ভোঁতা ইষে শান দাও নুনে। বুক খুলে দেখে নাও নুন আছে কিনা? নাকি সব খেয়ে গেছে অভিনয় ঘুণে? আপন ঘুণের মুখে জিহাদের জোশ ঢেলে দেয়া যায় কিনা পরখ করেন। ফরেন ফলিসি নয়-কিবলা ঘুরান। আয়নায় মুখ দিলে- মানুষ কোথায়? কাবার জৌলুসে কার কিবা এসে যায়। মনের কাবায় যদি বিষ চাষ হয়? ভালোবাসা ছাড়া কাবা থাকে না কাবায়। জমিদারি ছেড়েছুড়ে জমাজমি ধরো।

খ.
এখন জ্বালাও বাতি মনতলা ঘরে, মন ঘরে আলোকিত অমেয় সুযোগ।