কুষ্টিয়ার প্রতিবাদ সভায় বিএনপির হামলায় আহত জামায়াত কর্মীর মৃত্যু


১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লার (৩৫) মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে একটি বিবৃতিতে দিয়েছেন।
মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ দলীয় কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে। মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, গত ১২ জানুয়ারি সংঘর্ষে আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় ঘটে। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য স্থানীয় জামায়াত নেতা মুকুলের ওপর চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এরই প্রতিবাদে গত ১২ জানুয়ারি রোববার বিকেল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।