ফল-মূলে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জন্য দিয়েছেন জীবনধারণের গুরুত্বপূর্ণ উপাদান খাদ্যপ্রাণ:আবেদুর রহমান
১২ জুন ২০২৬ ২২:৪৪
বিসিএ ৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মিরপুর নাফিঈন ইন্টারন্যাশনাল একাডেমীতে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব
বিসিএর সভাপতি আবেদুর রহমান বলেন , ফল-মূলে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জন্য দিয়েছেন জীবনধারণের গুরুত্বপূর্ণ উপাদান খাদ্যপ্রাণ, যাকে আমরা বলি ভিটামিন। তাই আল্লাহর এ নিয়ামত গ্রহণ করে আমাদের সুস্থ থাকতে হবে। পৃথিবীর অধিকাংশ দেশেই ফল-মূল্য শুল্ক মুক্ত। তাই সস্তা। আমাদের দাবিও সুস্থ জীবনের জন্য ধনী-গরিব সব নাগরিকের মুখ ফল-মূল তুলে দিতে সরকারি উদ্যোগ। আল্লাহ তাআলার সৃষ্টি এ বিচিত্র স্বাদের ফলফলালী নানা রঙের ফুলবৃক্ষ মানুষকে স্রষ্টার কাছে নত হয়ে তার বিধান মানতে শিখায়,আমাদেরকে ও ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্টীয় পর্যায়ে তার বিধান মেনে চলতে হবে। তিনি আজ বিসিএ ৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মিরপুর নাফিঈন ইন্টারন্যাশনাল একাডেমীতে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ বান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার রবিউল ইসলাম। জোনের অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জোন সভাপতি ইয়াকুব বিশ্বাস তার বক্তব্যে বলেন, ঈদুল আযহা বা কোরবানির ঈদ আমাদের জাতির পিতা ইব্রাহিম আঃ এর কথা স্মরণ করিয়ে দেয়।হযরত ইব্রাহিম আঃ যেমন তার সবচেয়ে প্রিয় বস্তু তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করেছিলেন, তেমনি করে আমাদের হৃদয়ের ইসমাইল অর্থাৎ আমাদের প্রিয় বস্তু ধন-সম্পদ, আমাদের পরিবার, আমাদের চাকরি-বাকরি,আমাদের জীবনের সময়ের কোরবানির মধ্য দিয়ে ইসলামী সাংস্কৃতিক আন্দোলন কে বিজয়ী করতে হবে। এই ফল উৎসবের মধ্যে দিয়ে আমরা স্মরণ করব আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীকে “তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে” তাই এই উৎসবের মাধ্যমে আমরা আল্লাহ নেয়ামতের শুকুর গুজার হব এবং মিরপুরের এই অঞ্চলকে ইসলামী সংস্কৃতির দুর্গ হিসেবে গড়ে তুলবো । চমৎকার এ ফল উৎসবে আরো উপস্থিত ছিলেন জোনের নাট্য সম্পাদক আব্দুল আহাদ শোয়েব। উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদাউস, শিল্পী কামরুজ্জামান,শিল্পী নাজমুল ইসলাম ও শিল্পী হাসিবুজ্জামান হাসিব।কবিতা আবৃত্তি করেন কবি ইকবাল হোসাইন। ফল উৎসবে বাহারী রকমের মৌসুমী ফলের প্রদর্শনী সবার নজর কাড়ে। সবশেষে উপস্থিত সকলেই বাহারি ফলের স্বাদ গ্রহণ করেন।

বিসিএ ৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মিরপুর নাফিঈন ইন্টারন্যাশনাল একাডেমীতে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব