সঙ্গীত শিল্পী হিসেবে চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের বিকল্প নেই: আবেদুর রহমান


২৫ জুলাই ২০২৬ ২১:৫৪

বিসিএর সভাপতি আবেদুর রহমান গত শুক্রবার বিসিএ-৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগেদিনব্যাপী উৎসব মুখর ও জমজমাট সংগীত কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

বিসিএর সভাপতি আবেদুর রহমান বলেছেন, সঙ্গীত সাহিত্য সংস্কৃতির একটি শক্তিশালী অনুষঙ্গ। নব্য জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এ মাধ্যমে জাহিলিয়াতের অনুসারীদের চেয়ে এগিয়ে থাকতে হবে। এজন্য অধ্যবসায় ও সাধনার বিকল্প নেই। আল হামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইমদাদুল হকের মতো একজন আন্তরিক প্রশিক্ষককে আপনারা আপনাদের শিক্ষক হিসেবে পেয়েছেন। আমি আশা করি এ সুযোগ কাজে লাগিয়ে আপনারা জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য সৈনিকে পরিণত হবেন।
তিনি গত শুক্রবার বিসিএ-৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী উৎসব মুখর ও জমজমাট সংগীত কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।। মিরপুর নাফিঈন ইন্টারন্যাশনাল একাডেমীতে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিসিএ-৪ নং জোন সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে এবং সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ বান্নার  সঞ্চালনায়  এ কর্মশালায় প্রধান আলোচক বিসিএ’র কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক হারুন ইবনে শাহাদাত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ । আরো উপস্থিত ছিলেন জোনের নাট্য সম্পাদক আব্দুল আহাদ শোয়েব । সংগীত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করে সংগীত বিশেষজ্ঞ ইমদাদুল হক। শিক্ষার্থীরা আনন্দ ও ব্যাপক উৎসাহের সাথে সঙ্গীত বিষয়কও এ কর্মশালায় অংশ নেন। উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুদ্দিন,শিল্পী হাসিবুজ্জামান,শিল্পী নাজমুল ইসলাম।

জোন সভাপতি ইয়াকুব বিশ্বাস তার বক্তব্যে বলেন এই সংগীত কর্মশালার মধ্য দিয়ে আমরা সুস্থ সংগীত প্রতিটি অঙ্গনে পৌঁছে দিতে চাই,ইসলামী বিপ্লবকে সফল করতে হলে সংস্কৃতি বিপ্লবের প্রয়োজন।আর সেই বিপ্লবের নেতৃত্ব দেবেন এই সংগীত শিল্পীরা।গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমানকে সভাপতি আবেদুর রহমানকে সাংস্কৃতিক সংগঠক হিসেবে ও বিসিএর প্রচার মিডিয়া সম্পাদক হারুন ইবনে শাহাদাতকে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট তুলে দেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাস।

আবেদুর রহমান বিসিএ

সম্পর্কিত খবর