বিসিএর ‘সাইয়্যেদুল মুরসালীন’ -এর উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ থেকে অপসংষ্কৃতির কালো ছোবল দূর করার আন্দোলন রাজধানী ঢাকা  থেকেই শুরু করব ইনশাআল্লাহ ( ভিডিওসহ)


১৭ অক্টোবর ২০২৬ ১৫:৪৩

১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা মিরপুর ১০ নম্বরের ইনডোর স্টেডিয়ামে হামদ, নাত ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন

রাসুল সা.-এর জীবনাদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে:আবেদুর রহমান 

নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন,  বাংলাদেশ থেকে অপসংষ্কৃতির কালো ছোবল দূর করার আন্দোলন রাজধানী ঢাকা  থেকেই শুরু করব ইনশাআল্লাহ। তিনি গত ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা মিরপুর ১০ নম্বরের ইনডোর স্টেডিয়ামে হামদ, নাত ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন । বাংলাদেশ কালচারাল একাডেমি (বিসিএ)-পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বমানবতার মুক্তির দিশারী রাসুলুল্লাহ (সা.)-এর শানে ‘সাইয়্যেদুল মুরসালীন’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছিলো।

উদ্বোধনী বক্তব্যে  বাংলাদেশ কালচারাল একাডেমি সভাপতি আবেদুর রহমান বলেন, অপসংস্কৃতি কুপ্রভাবে আগামীদিনের দেশের কাণ্ডারিরা বিপদগামী হচ্ছে। মাদক,জুয়া, খুন,ছিনতাই, অপহরণের মতো অপরাধে জাড়চ্ছে। রাজনীতির ব্যানারে গড ফাদারদের প্রভাবে কিশোর গ্যাং গড়ে তুলে সন্ত্রাস ছড়াচ্ছে। এ বিপথ থেকে তরুণদের ফেরাতে সুস্থ সংস্কৃতির বিকাশের বিকল্প নেই। নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের অনুপ্রাণিত করতে ইসলামি গান ও নাশিদের মাধ্যমে রাসুল (সা.)-এর জীবনাদর্শ ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ কালচারাল একাডেমির এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি, ইবরাহীম বাহারী অনুষ্ঠানটি  পরিচালনা করেন ও সমাপনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক আহসান হাবিব খান।   তাঁর বক্তব্যে উঠে আসে সমাজে অপসংস্কৃতির ভিড়ে কীভাবে সুস্থ ও আদর্শিক বিনোদন মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন করতে পারে এবং বাংলাদেশ কালচারাল একাডেমি কীভাবে সাহিত্য ও সংগীতের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা করছে।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ও বরেণ্য সংগীতজ্ঞ, নাশিদ শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। তাদের মধ্যে অন্যতম— ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, প্রখ্যাত কণ্ঠশিল্পী সাইফুল্লাহ মানছুর, সালাহ উদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিক এবং মশিউর রহমান। বাংলাদেশ কালচারাল একাডেমি,মহানগর শিল্পীগোষ্ঠী,সাইমুম শিল্পীগোষ্ঠী,সন্দীপন শিল্পীগোষ্ঠী,জাগরণ শিল্পীগোষ্ঠী, শিল্পী সালাউদ্দিন আহমেদ, শিল্পী আবু বকর সিদ্দিক,শিল্পী মনির খান,শিল্পী আগুন,তাফাজ্জল হোসেন খান,সাইফুল্লাহ মানছুর,মশিউর রহমান এবং শিশু-কিশোর শিল্পী-জাহিন ইকবাল,আহনাফ আদিল শাফি,তাসনীম ফারহান মাহীর। বাংলাদেশ কালচারাল একাডেমির নিজস্ব শিল্পীদের পাশাপাশি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’ অনুষ্ঠানে তাদের চমৎকার ও দলীয় পরিবেশনা পেশ করে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিলো।- প্রেসবিজ্ঞপ্তি

বাংলাদেশ কালচারাল একাডেমি বিসিএ

সম্পর্কিত খবর