খুলনায় সিরাতুল হুদা ট্রাস্টের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন


৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

খুলনায় সিরাতুল হুদা ট্রাস্টের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

‎’গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এই দূরদর্শী ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে খুলনার উপকূলীয় সুবিধাবঞ্চিত অঞ্চলে সবুজের সমারোহ ঘটাতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ‘সিরাতুল হুদা ট্রাস্ট’-এর উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ ১ লা সেপ্টেম্বর থেকে মাসব্যাপী পাইকগাছা,কয়রা,দাকোপ ,সোলাদানা , লতা দেলুটি, গড়ুইখালি, গদাইপুর কপিলমুনি হরিঢালী, রাড়ুলীয়া,  সরকারি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ অভিযান-২০২৬ চলবে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি  মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই মানবিক আয়োজন।
‎​কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। এ সময় জলবায়ু সংকট ও পরিবেশগত বিপর্যয় নিয়ে সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার বলেন, “উত্তোরোত্তর বৈশ্বিক উষ্ণায়ন ও অনিয়মিত আবহাওয়ার ফলে আমাদের এই উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। জলবায়ুর এই বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করার সবচেয়ে কার্যকর ও প্রাকৃতিক হাতিয়ার হলো বৃক্ষরোপণ। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
‎​শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সভাপতি তামিম রায়হান বলেন, ‎”গাছ শুধু বায়ুমণ্ডলে অক্সিজেনের জোগান দেয় না, বরং প্রাকৃতিক ঢাল হয়ে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা থেকে উপকূলকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে আমাদের মাটি ও মানুষকে বাঁচাতে এই সবুজ বিপ্লব অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি রোপণ করা চারা গাছ আমাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।”
‎​সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে গৃহীত এই বিশেষ উদ্যোগে সর্বাত্মক অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক,সিরাতুল হুদা ট্রাস্টের
‎ও শামছুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অবঃ)। পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ,
‎​বৃক্ষরোপণ কর্মসূচিটি সফল করতে সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরী আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন , সাবেক শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, মোঃ জাকির হোসেন শাহিন, মাওঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোলাদানা ইউনিয়ন টিমের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়ন সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি কাজী আছাবুর রহমান, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ সোহাগ হোসাইন, মোঃ তুরজাউল হোসেন এবং ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুল ইসলাম।
‎​অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর এবং প্রাকৃতিক সুরক্ষা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।-  বার্তাপ্রেরক​    মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা)

এস এম হাসানুজ্জামান গ্রামবাংলা মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অবঃ) ‎​শামসুর রহমান ফাউন্ডেশন

সম্পর্কিত খবর