ক্ষতিগ্রস্তদের মাঝে আতাউর রহমান সরকারের অর্থ সহায়তা
২৬ মে ২০২৬ ১৩:২৬
কসবা উপজেলা খাড়েরা ইউনিয়ন মনকাশাইর বাজারে ভয়াবহ আগুন লেগে মোট তিনটি দোকান পুড়ে ছারখার হয়ে যায়।
আজ ২৩ মে দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা- আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার, উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, মেহারি ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম, জামায়াত নেতা ইমরান হোসেন,স্থানীয় ইউপি সদস্য মহন মিয়া।
সমবেত জনতার উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, বিএনপি সরকার এখনো জনবান্ধন সরকার হয়ে উঠতে পারেনি।দুদিন হয়ে গেছে কোটি টাকা ক্ষতিগ্রস্ত দোকানদের পাশে কেউ দাড়ানো প্রয়োজন মনে করেনি।জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আপনাদের পাশে সীমিত সামর্থ্য দাড়িয়েছে।মানুষের দূর্যোগে-সংকটে আমরা অতিতে ছিলাম,এখন আছি,সামনেও থাকবো ইনশাআল্লাহ।