কর্মী বিবি সাওদাকে গ্রেফতার করার ঘটনায় এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালের  তীব্র নিন্দা ও প্রতিবাদ

সোনার বাংলা অনলাইন
৬ এপ্রিল ২০২৬ ২৩:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল 

ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল  ৬ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাঁর গ্রেফতারের কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেফতারের কথা উল্লেখ করেছে। ‘ঊর্ধ্বতন নির্দেশে’ একজন সম্মানিত মহিলাকে গ্রেফতার করার ঘটনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়, যা খুবই দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। বিনা কারণে গভীর রাতে এভাবে একজন সম্মানিত নারীকে গ্রেফতার এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থী।

এ্যাডভোকেট হেলাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশবাসী এমন আচরণ প্রত্যাশা করে না। বিগত ২৪ জুলাইয়ের আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত।

আমি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং দেশে একটি সুস্থ, মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রাম বাংলা জামায়াতে ইসলামী

Kingmaker Sign Up Bonus Australia: Everything You Need to Know
৭ আগস্ট ২০২৬ ২০:৪৫

Rocket Casino No Deposit Bonus 2026: A Comprehensive Guide
৭ আগস্ট ২০২৬ ২০:৪৩

Rocket Casino Welcome Bonus: An Expert Guide
৭ আগস্ট ২০২৬ ২০:৪০

Bizzo Casino No Deposit Bonus: Everything You Need to Know
৭ আগস্ট ২০২৬ ২০:৪০

সম্পর্কিত খবর