কুষ্টিয়ায় লংমার্চের সমাপনী সমাবেশের স্থান পরিবর্তন
২৮ অক্টোবর ২০২৬ ১৫:৫০
কেন্দ্রীয় সিদ্ধান্ত ও প্রশাসনের অনুরোধে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর এমপি।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর, শনিবার, ১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়া জিলা স্কুল মাঠের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, লংমার্চের সমাপনী সমাবেশের জন্য শুরুতে গত ১৩ অক্টোবর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের বিকল্প স্থান খুঁজতে বলা হয়। পরবর্তীতে ১৮ অক্টোবর কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাবেশের আবেদন করা হলে জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মৌখিক সম্মতি দেওয়া হয়।
কিন্তু দুঃখজনকভাবে, পরবর্তী সময়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠ ব্যবহারের বিষয়টি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি করা হয়।
লংমার্চ একটি জাতীয় কর্মসূচি। অথচ, স্থান নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।
আমরা মনে করি, জেলা প্রশাসকের এ ধরনের সিদ্ধান্তহীনতা ও বারবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে তিনি তাঁর নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি।
আমরা চাই, জেলা প্রশাসক সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করবে এবং কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করবে না। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ব্যবহারের লিখিত অনুমতি দেওয়া হয়েছে।
যেহেতু শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম আমাদের প্রথম পছন্দের স্থান ছিল, অতএব আগামী ৩১ অক্টোবর, শনিবার, ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
আমরা প্রত্যাশা করছি, আগামী ৩১ অক্টোবর লংমার্চের সমাপনী সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে, ইনশাআল্লাহ। কুষ্টিয়ার সর্বস্তরের জনগণকে এই সমাপনী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি