সমাজবিপ্লবের জন্য সাহিত্য সংস্কৃতি চর্চার বাড়ানোর বিকল্প নেই: মালিক আব্দুল লতিফ
৪ অক্টোবর ২০২৬ ১১:৪৪
একাডেমির সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ইয়াকুব বিশ্বাস সভাপতির বক্তব্য রাখেন
গীতিকার, সুরকার ও শিল্পী মালিক আব্দুল লতিফ বলেন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে মানুষের মননে যে অনুরণ সৃষ্টি হয়, সেই অনুরণে আন্দোলিত হয়ে মানুষ ইতিবাচক পরিবর্তনের জন্য তীব্র তাড়নায় তাড়িত হয়েই অন্যায় অনিয়মের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা পায়। তাই সফল সমাজবিপ্লবের জন্য সাহিত্য সংস্কৃতি চর্চার বাড়ানোর বিকল্প নেই। তিনি গত শুক্রবার অনুরণ কালচারাল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
একাডেমির সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন। অনুষ্ঠানে মেহমান বৃন্দ শিল্পীদের ইসলামী সংস্কৃতি সম্পর্কে বিশেষ অনুপ্রেরণা প্রদান করেন এবং সকলকে ইসলামি সংস্কৃতি চর্চা করার আহ্বান জানান। অনুষ্ঠানে শিল্পীদের চমৎকার গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে অনুরণ কালচারাল একাডেমি’র পরিচালক নাজমুল হোসাইনের সঞ্চালনায় সম্মানিত অভিভাবক বৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ।