কিডস ক্রিয়েশন টিভির সীরাত বিষয়ক অনুষ্ঠান ‘কামলিওয়ালা’-এর শুটিং এ ড. চৌধুরী মাহমুদ হাসান

শিশুদের প্রতিভা বিকাশে কিডস ক্রিয়েশন টিভি একটি নতুন ও নির্মল ধারার মিডিয়ার নাম


১০ আগস্ট ২০২৬ ১৩:১৭

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে তুলে ধরতে ‘কামলিওয়ালা’ অনুষ্ঠানের মধ্যে ছিলো হামদ নাত, কাওয়ালী, ইসলামী গান ও নাটিকা। শুটিংয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী ও গবেষক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ ও সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান ও কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান।

প্রিয় নবী সা. কে পরিচিত‘ ও তাকে ভালোবেসে জীবন রাঙাতে কামলিওয়ালা’- যুগ যুগ ধরে ইসলামী সঙ্গীতের একটি শক্তিশালী মাধ্যম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী ও গবেষক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, শিশুদের প্রতিভা বিকাশে কিডস ক্রিয়েশন টিভি একটি নতুন ও নির্মল ধারার মিডিয়ার নাম।
আমাদের শিশুদের সাথে আমাদের প্রিয় নবী সা. কে পরিচিত‘ ও তাকে ভালোবেসে জীবন রাঙাতে কামলিওয়ালা’- যুগ যুগ ধরে ইসলামী সঙ্গীতের একটি শক্তিশালী মাধ্যম।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় এ মাধ্যমে সমৃদ্ধ করছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে কিড ক্রিয়েশনের এ আয়োজন সত্যি প্রশংসনীয়।

কিডস ক্রিয়েশন টিভির সীরাত বিষয়ক অনুষ্ঠান ‘কামলিওয়ালা’-এর শুটিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে শুটিং শেষে গিত ১০ আগস্ট তিনি এ মন্তব্য করেছেনে । অনুষ্ঠানটি ১২ রবিউল আউয়াল রাত সাড়ে ১১ টায় গাজী টিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একযোগে সম্প্রচার হবে।
দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল সাইমুম শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, সন্দিপন শিল্পীগোষ্ঠী ও জাগরণ শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে হামদ-নাত কাওয়ালী পরিবেশন করে জনপ্রিয় শিশু ও কিশোর শিল্পীরা। তারা হলেন— জাহিন ইকবাল, আহনাফ আদিল শাফী, সুরাইয়া আক্তার সাইফা, মুজাহিদুল ইসলাম, তাসনীম ফারহান মাহীর, রাইয়ান রহমান, শাহরান সাফির ও ইহানূর রহমান সহ অন্যান্য শিশুশিল্পীরা।

অনুষ্ঠানে হামদ-নাত কাওয়ালী পরিবেশন করে জনপ্রিয় শিশু ও কিশোর শিল্পীরা। তারা হলেন— জাহিন ইকবাল, আহনাফ আদিল শাফী, সুরাইয়া আক্তার সাইফা, মুজাহিদুল ইসলাম, তাসনীম ফারহান মাহীর, রাইয়ান রহমান, শাহরান সাফির ও ইহানূর রহমান সহ অন্যান্য শিশুশিল্পীরা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে তুলে ধরতে ‘কামলিওয়ালা’ অনুষ্ঠানের মধ্যে ছিলো হামদ নাত, কাওয়ালী, ইসলামী গান ও নাটিকা।
শুটিংয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী ও গবেষক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ ও সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান ও কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান।
গোলাম মোস্তফা খান এর পরিচালনায় অনুষ্ঠানটির ট্যাকনিক্যাল ডিরেকশনে ছিলেন হাবিবুল্লাহ শিকদার,উপস্থিত ছিলেন অনুষ্ঠান প্রযোজক মিরাদুল ইসলাম মুনীম।
অনুষ্ঠান টি উপস্থাপনা করে শিশু শিল্পী আহনাফ আব্দুল্লাহ।
অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর সানসিট’স পলিক্লিনিক ও কো-স্পন্সর স্বপ্নসিড়ি গ্রুপ।
এছাড়াও মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সীরাত স্পেশাল আয়োজন শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান -মাথায় কত প্রশ্ন আসে –এর স্টুডিও পর্ব শুটিং সম্পন্ন হয়।
বিশেষ এই পর্বে শিশুদের প্রশ্নে উত্তর দেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আলী হাসান উসামা। উপস্থাপনা করে শিশু উপস্থাপন উম্মে হানি বিনতে বোরহান। – প্রেস বিজ্ঞপ্তি ১০ আগস্ট

 

কিডস ক্রিয়েশন টিভি সংস্কৃতি ও বিনোদন

সম্পর্কিত খবর