তা’লীমুল কুরআন সুনামগঞ্জ জেলার মুয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষা ও সমাপনী
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে তা’লীমুল কুরআন ফাউন্ডেশন জেলার আয়োজনে ‘মুয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষা-২৬’ ও এক সুসংগঠিত সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত দিনব্যাপী এই পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুপুরের খাবারের বিরতি শেষে দুপুর আড়াইটায় জেলা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা’লীমুল কুরআন সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং প্যানেল উস্তায ও কোর্স প্রশিক্ষক মাওলানা জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন আবু বকর এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ফখরুল ইসলাম।