জামায়াতে ইসলামী পলটন থানার প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা মির্জা সারফু উদ্দিনের ইন্তেকাল


৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩

 রাজধানী ঢাকার  ৫০ নয়াপল্টনের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মির্জা সারফু উদ্দিন গত রবিবার রাত  ৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন।

রাজধানী ঢাকার  ৫০ নয়াপল্টনের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মির্জা সারফু উদ্দিন গত রবিবার রাত  ৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রবীণ দায়িত্বশীল ছিলেন। তিনি দীর্ঘ সময় নয়াপল্টন জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের মহান সেনাপতি কর্নেল ওসমানীর পিএস ছিলেন। তিনি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আফতাব গ্রুপের ডাইরেক্টর ছিলেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী এক কন্যা ও দুই ছেলে এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উনার ছেলে দেশের বাইরে থাকায় ৮ সেপ্টেম্বর  দুপুর ৩-৩০ মিনিটে নয়াপল্টন জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ । সাপ্তাহিক সোনার বাংলার প্রকাশক  এটিএম সিরাজুল হক জামায়াতে ইসলামীর এ প্রবীণ মির্জা সারফু উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। তিনি তার শোক বাণীতে বলেন,‘ আল্লাহ উনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন।’

মির্জা সারফু উদ্দিন শোক সংবাদ

মানবতাবাদী নজরুল
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬

সম্পর্কিত খবর