কিশোরগঞ্জে ছাত্রশিবিরের মিলনমেলা


৪ জুন ২০২৬ ১১:০৯

কিশোরগঞ্জ সংবাদদাতা : ২০২৪ সালের ৫ আগস্টের পর কিশোরগঞ্জে দেড় হাজারের বেশি সাবেক ও বর্তমান জনশক্তির অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে শনিবার কিশোরগঞ্জ শহরের গাইটালস্থ আলমগীর হোসেন সিটি কনভেনশন হলে আয়োজিত এ মিলনমেলায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান জনশক্তিরা অংশগ্রহণ করেন।
ছাত্রশিবিরের বর্তমান জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
বিশেষ অতিথি ছিলেন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক এডভোকেট রোকন রেজা শেখ, সাবেক জেলা সভাপতি ফায়জুল হক উজ্জ্বলসহ জেলার সাবেক সভাপতি এবং সেক্রেটারিরা। আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, ঢাকা ওয়ারী থানা আমীর কটিয়াদীর কৃতিসন্তান মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, কিশোরগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, ড. মাসুদুর রহমান প্রমুখ।
মিলনমেলায় ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সাবেক ও বর্তমান প্রায় দেড় হাজারের অধিক জনশক্তি কর্মী সাথী সদস্য অংশগ্রহণ করেন।

কোটচাঁদপুরে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান জনশক্তির ঈদ পুনর্মিলনী
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে ছাত্রশিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে শনিবার সকালে কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজ মাঠ প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন ইউনিটের সাবেক নেতাকর্মী ও বর্তমান দায়িত্বশীলরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়া জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলরা অনুষ্ঠানে যোগ দেন।