অভাগা কবি কাজী নজরুল ইসলাম


৭ জুন ২০২৬ ১০:৩৫

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন, দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্তানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা, সে সময়ের দেড়শো টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।
ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা।
কবি মনের নীরব কান্না, যতনা লিখে দিলেন কবিতায়-
“ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুণ চোখে বেয়ে আসে
সাঁঝের ঝরা ফুলগুলি।”
– ইন্টারনেট