সংগঠন সংবাদ


১৫ মে ২০২৬ ২১:২৭

সকল নবীর কাজ ছিলো দীন প্রতিষ্ঠা করা- এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, সকল নবীর প্রধান কাজ ছিল দীন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে- আল্লাহ তাদের মাফ করে দিবেন এবং জান্নাত দান করবেন। আর যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেবে, আল্লাহ তাদেরও মাফ করে দেবেন। আর এর বিরুদ্ধে যারা আচরণ করবে তাদের দুনিয়ায় লাঞ্ছিত করা হবে এবং আখিরাতেও ভয়াবহ শাস্তি ভোগ করবেন। গত ৯ মে শনিবার মুন্সীগঞ্জ কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আ জ ম রহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চলনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. মশিউল আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানাগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নানসহ জেলা জামায়াতের নেতারা।

লালপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষাশিবির
লালপুর (নাটোর) সংবাদদাতা : লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল শনিবার লালপুরের মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাসেম, রাজশাহী মহানগরী জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জিন্নাত আলী প্রমুখ।

চৌগাছায় জামায়াতের রুকন সমাবেশ
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে শনিবার চৌগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সংগঠনের রুকনরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি। বিশেষ অতিথি ছিলেন যশোর-২ আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ।