ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী : আলোচনা সভা ও দোয়া মাহফিল
১১ মে ২০২৬ ১০:৫১
অনুপম সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে দেশীয় সাংস্কৃতিক সংসদ’র সাবেক সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্ব জনাব ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীফ বায়জীদ মাহমুদ
সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে দেশীয় সাংস্কৃতিক সংসদ’র সাবেক সভাপতি এবং শিক্ষাবিদ ও সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ❝আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান❞ অনুষ্ঠিত হয়েছে।
১০ মে সন্ধ্যা ৭:০০ ঘটিকায় পবিত্র কুরআনে হাকিম তিলাওয়াত অতঃপর অনুপম সাংস্কৃতিক সংসদ’র পরিচালক জুবায়ের হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুপম সাংস্কৃতিক সংসদ’র সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ দেলোয়ার হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু সংগঠক জনাব শরীফ বায়জীদ মাহমুদ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট জনাব পারভেজ হোসাইন। বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন অনুপম সাংস্কৃতিক সংসদ’র উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম সাইফুল এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ’র শিশু ও কিশোর সম্পাদক জনাব ইয়াছিন আরাফাত এবং অনুপম সাংস্কৃতিক সংসদ’র সাবেক আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক জনাব আমির হামজা ত্বকী। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও কিডস ক্রিয়েশন টিভি’র সি.ই.ও জনাব শরীফ বায়জীদ মাহমুদ। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন অনুপম সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন অনুপম পরিচালক জুবায়ের হোসাইন।