ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে আপনাদের আরও সক্রিয় হতে হবে
২৮ এপ্রিল ২০২৬ ১০:৫৯
দক্ষিণখান পূর্ব থানা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পূর্ব থানার উদ্যোগে ২৮ এপ্রিল ২০২৬,মঙ্গলবার ‘ইউনিট প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দক্ষিনখানস্থ সওদাগর পাড়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়। দক্ষিন খান পূর্ব থানা আমীর ও মহানগরী মজলিসে শূরা সদস্য জনাব আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক জনাব জামাল উদ্দিন, ঢাকা সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ইউনিট প্রতিনিধিরাই সংগঠনের মূল চালিকাশক্তি। সাধারণ মানুষের দোরগোড়ায় ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে আপনাদের আরও সক্রিয় হতে হবে।” তিনি ইউনিট প্রতিনিধিদের ইনসাফপূর্ণ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
দক্ষিন খান পূর্ব থানা সেক্রেটারি ডা. জাকিরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার কর্ম পরিষদ সদস্যগন,মজলিসে শূরার সদস্যগন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ। সমাবেশে দক্ষিন খান পূর্ব থানার বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।