ফেনীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ


৯ এপ্রিল ২০২৬ ১১:২৯

ফেনী সংবাদদাতা : ফেনীতে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম ফেনী শহর শাখার উদ্যোগে গত ৩ এপ্রিল শুক্রবার সকালে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ফোরামের ফেনী শহর শাখার চেয়ারম্যান হাফেজ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভির হায়দার। শহর শাখার উপদেষ্টা এনামুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী জামাল উদ্দিন এপিপি, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম। শুভেচ্ছা বক্তব্য দেন কিশোর কণ্ঠ শহর শাখার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম।
মোট ১০৫ কিশোর ও কিশোরীকে বৃত্তি দেয়া হয়। এর মধ্যে ছিল ক্রেস্ট, সনদ, বই ও নগদ অর্থ। উক্ত বৃত্তি পরীক্ষায় প্রথম হন মেহজাবিন ইসলাম ঝুমু, শর্শদী বালিকা বিদ্যানিকেতন।
প্রধান অতিথি বলেন, আমাদের দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ। এদেশের মানুষ ও পৃথিবীর সবচেয়ে সুন্দর। সাদা চামড়ার আর কালো চামড়ার মানুষরা ব্রাউন হওয়ার জন্য কত কসরত করেন। অথচ আমরা জন্মগতভাবেই ব্রাউন। আমাদের অভাব শুধু সৎ-চরিত্রবান মানুষের। এজন্য কর্মমুখী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।