মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা
একুশ আমার
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮
একুশ আমার রক্তে কেনা
শত ভাইয়ের দান
একুশ আমার মায়ের মুখে
শিশুর শোনা গান।
একুশ আমার মায়ের কান্না
বোনের যত স্মৃতি
একুশ আমার ভাইয়ের আদর
ছোট বেলার প্রীতি।
একুশ আমার প্রাণের ত্যাগে
ফিরে পাওয়া ভাষা
একুশ আমার বাংলা ভাষায়
ব্যক্ত করা আশা।
একুশ আমার ভাষার দাবি
বায়ান্নরই ফাগুন
একুশ আমার দীপ্ত ভাষণ
বর্ণমালার আগুন।