হাসতে মানা


৩ জুলাই ২০২৫ ১২:৩৫

মেডিকেল কলেজে নতুন ভর্তি হয়েছে আদিল। বিশাল বিশাল বইয়ে অতিষ্ঠ তার জীবন।
আদিলের এক বন্ধু জিজ্ঞেস করল, ‘গ্রের অ্যানাটমি বইটা পড়তে কেমন লাগছেরে?’
আদিলের জবাব, ‘এককথায় অসাধারণ বই!’
বন্ধু বলল, ‘তাই নাকি?’
আদিল বলল, ‘একবার বন্ধ করলে আর খোলাই যায় না!’

* * *
শিক্ষক: বল তো ভাজ্য, ভাজক, ভাগশেষ এবং ভাগফলের মধ্যে পার্থক্য কী?
নিহাল: ভাজ্য হচ্ছে যা ভাজা হয়, যেমন মুড়ি ভাজা হয়। ভাজক হচ্ছে ভাজার পরে যা তৈরি হয়, যেমন কাবাব। এখানে গোশতটা খুব ভালোমতো ভাজা হয়ে গেল। ভাগফল হচ্ছে ভাজার পর যেটা পাওয়া যায় সেটা। আর সবশেষে ভাগশেষ হচ্ছে ভাজার পর যা সবার মাঝে ভাগ করে দেওয়া হয়!

* * *
বর্ষাকালে বেড়াতে গিয়ে হোটেলে উঠেছে ইমন। হোটেলে নিজের রুমটা দেখার পর ইমন জিজ্ঞেস করল হোটেল বয়কে, তোমাদের হোটেলে পানির কোনো সমস্যা নেই তো?
হোটেল বয়: সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, স্যার। এমনিই এখন বৃষ্টির দিন। তাছাড়া আমাদের ছাদে যথেষ্ট পরিমাণে ফুটো আছে। পানি-টানি নিয়ে টেনশন নিয়েন না!

* * *
আরিফ আর রাসেল রেস্টুরেন্টে পিৎজা খেতে গেছে।
ওয়েটার: স্যার, আপনাদের পিৎজাটা কয়ভাগ করে দেব? চার ভাগ না ছয় ভাগ?
আরিফ: তুমি পিৎজাটা আটভাগ করে নিয়ে এসো। কারণ আজ আমার একটু বেশিই ক্ষুধা পেয়েছে।

বাংলা ভাষায় নবীপ্রেমের কবিতা ও গান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

প্রতিশোধ নয়, উদারতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬

সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

গ্রন্থ পরিচিতি
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০