মোশাররফ হোসেন খান-এর কবিতা
আবু সাঈদ
প্রিন্ট ভার্সন
১৪ জানুয়ারি ২০২৬ ১০:০২
১৪ জানুয়ারি ২০২৬ ১০:০২
সবাই বলে সাহসের কথা, সাহস সেটা কেমন?
গুলির সামনে আবু সাঈদ দাঁড়িয়েছিল যেমন।
সাহস সে তো আগ্নেয়গিরি বিষের বাঁশির সুর,
ছড়িয়ে পড়ে দেশান্তরে, বিশ্বের অচিনপুর।
সাহস সে তো বুকের ভেতর একটি সমুদ্দুর।
সবাই বলে সাহসের কথা, সাহস সেটা কেমন?
বুক ফুলিয়ে আবু সাঈদ দাঁড়িয়েছিল যেমন।
বিজয় আনতে একটি সাঈদ… সাহস অগণন,
জোয়ার যেন উঠলো জেগে সে কী জাগরণ!
সাঈদ মানে জাগিয়ে দেওয়া দারুণ দ্রোহী ঝড়,
সাঈদ মানে বাংলাদেশের লক্ষ কণ্ঠস্বর।