রাজনৈতিক দল ও বিশিষ্ট পেশাজীবীদের সম্মানে জাময়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল

সোনার বাংলা অনলাইন
৪ মার্চ ২০২৬ ১৬:১৫

ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, রমযান মাস আত্মসংযমের মাস এ মাসে আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণের মাস রমযান। আসুন রমযানের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই। সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে আহ্বান জানান।

বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হোসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে নারী সমাজের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এসময় ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার ।-৩ মার্চ, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর