জামায়াতে ইসলামীর চারজন সিনিয়র নেতা ঢাকায় পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন
২৭ মে ২০২৬ ২০:৩৬
এটিএম আজহারুল ইসলাম এমপি.অধ্যাপক মুজিবুর রহমান এমপি,ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সিনিয়র নেতা ঢাকায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন। তাদের ঈদের জামাতে অংশগ্রহণের সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো-
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি সকাল ৭:৩০টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি সকাল ৭:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে (আহলে হাদীসের ঈদগাহ মাঠ) ঈদের নামাজ আদায় করবেন।
নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি সকাল ৭:৩০টায় বারিধারা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সকাল ৭:০০টায় বসুন্ধরা বড় মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ।-
তারিখ: ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ প্রেস বিজ্ঞপ্তি