এটাই কি বিএনপির গণতন্ত্র: ডাকসু ভিপি সাদিক কায়েম
২ অক্টোবর ২০২৬ ২২:৪৮
লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সাথে কথা-কাটাকাটির জেরে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, বিমানবন্দরে হয়রানির প্রতিবাদ করতে গিয়ে উল্টো মামলা হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন।
সাদিক কায়েম লেখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হয়রানির অভিযোগ নতুন নয়। লাগেজ পেতে বিলম্ব, লাগেজ ভেঙে চুরির মতো ঘটনাকেও তিনি নিয়মিত সমস্যা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এশিয়ার অন্যান্য দেশের বিমানবন্দর ব্যবস্থাপনার উদাহরণ টেনে তিনি বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নআখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান ব্যক্তিগত স্বার্থে প্রতিবাদ করেননি। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরে ট্রলি ব্যবস্থাপনা ঠিক না থাকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকার কেন বোয়িং কেনার উদ্যোগ নিচ্ছে—সেই প্রশ্নও তুলেছিলেন আখতারুজ্জামান।
সাদিক কায়েমের দাবি, বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের পক্ষে কথা বলার কারণেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি এটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবেও উল্লেখ করেন।
এর বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। মামলার এজহারে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।